নাসিরনগরে ধানের শীষের শেষ নির্বাচনী জনসভা, জনসমুদ্রে রূপ নেয় মাঠ

1 min read 5 words 144 views

ইয়াছিন চৌধুরী,
নাসিরনগর
(
ব্রাহ্মণবাড়িয়া)
প্রতিনিধি
:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয়
আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নানের
সমর্থনে ধানের শীষের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের
উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

সোমবার
(৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব
করেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১
আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান।
সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন।

জনসভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ
সদস্য সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক
মোঃ মোস্তাক মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, দপ্তর সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী।

এছাড়াও
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের
বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের
নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ জনসভায় অংশ নেন।

প্রধান
অতিথির বক্তব্যে সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল বলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের মানুষ
দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ধানের শীষের প্রার্থী এম এ হান্নান
নির্বাচিত হলে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবার সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সভাপতির
বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান
বলেন, আমি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করি না, মানুষের সেবার রাজনীতিতে বিশ্বাস করি। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনাদের ভোটে নির্বাচিত হলে এই এলাকার মানুষের
সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

জনসভায়
বক্তব্য দেওয়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা
বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায়। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত থাকায় গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে
উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী এম এ হান্নানকে
বিজয়ী করার আহ্বান জানান।

Related Articles

নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

1 min read 2 words 511 views ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে বিএনপি…

জুলাই-আগস্টের শহিদের মাগফিরাত ও আহতদের সুস্থতায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

1 min read 7 words 158 views ইয়াছিন চৌধুরী: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা…

বীরগঞ্জে সুজালপুর বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

1 min read 1 words 129 views মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়ন বিএনপি ও এর…

ব্রাহ্মণবাড়িয়ার ৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, নাম নেই রুমিন ফারহানার

1 min read 16 words 359 views ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন পাবেন বলে মনে…

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য

1 min read 8 words 350 views ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন…

Responses