প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান

দুই দশকের কম সময়ের নির্বাসিত
জীবন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়ী হতে পারেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন—এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত
এক প্রতিবেদনে এ মূল্যায়ন তুলে
ধরে সংস্থাটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জনমত জরিপগুলো সঠিক হলে বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) নির্বাচন
৬০ বছর বয়সী মৃদুভাষী তারেক রহমানের রাজনৈতিক জীবনে বড় ধরনের মোড়
এনে দিতে পারে। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসার প্রয়োজনে
২০০৮ সালে তিনি দেশ ছাড়েন। ওই সময় দুর্নীতিবিরোধী
অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছিল।

দীর্ঘ রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের
আগস্টে তরুণদের নেতৃত্বে হওয়া গণ-আন্দোলনে শেখ
হাসিনা সরকারের পতন ঘটে। এর ধারাবাহিকতায় গত
বছরের ডিসেম্বরে বড়দিনে দেশে ফিরে তারেক রহমানকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়টার্স আরও জানায়, তারেক রহমানের রাজনৈতিক উত্তরাধিকারও গুরুত্বপূর্ণ। তার মা খালেদা জিয়া
দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ছিলেন এবং তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে নেতৃস্থানীয় ভূমিকা রেখে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দেশ শাসন করেন।

আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে তারেক রহমান বলেছেন, কোনো একক দেশের ওপর নির্ভরশীল না হয়ে বিনিয়োগ
ও অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করাই তার লক্ষ্য। একই সঙ্গে প্রতিশোধের রাজনীতি পরিহার করে শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার
ওপর জোর দেন তিনি।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

যৌন কেলেঙ্কারিতে শেষ হয় ১০ তারকার ক্যারিয়ার

কেভিন স্পেসি হলিউডের অন্যতম সেরা অভিনেতাদের একজন কেভিন স্পেসির তারকাখ্যাতি ছিল আকাশছোঁয়া। ‘আমেরিকান বিউটি’, ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ তারকা বড় ঝামেলায় পড়েন ২০১৭ সালে। দুবারের অস্কারজয়ী…

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের…

ক্ষমতার পালাবদলে নতুন অধ্যায়: তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি, সামনে কঠিন চ্যালেঞ্জ

মাত্র দুই বছর আগেও অনেকের কল্পনায় ছিল না যে শেখ হাসিনার টানা ১৫ বছরের ক্ষমতার ভিত্তি এত দ্রুত ভেঙে পড়বে, কিংবা দীর্ঘদিন কার্যত কোণঠাসা থাকা…

Responses