উপসাগরীয় দেশগুলোতে হামলার জন্য ইরানের কাছে পূর্ণ ক্ষতিপূরণ দাবি জিসিসির

Editorial Transparency & Correction Notice
This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.
No material correction has been recorded for this story.World ডেস্ক: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
ইরানের কাছ থেকে যুদ্ধজনিত সব ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দাবি করেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। জিসিসির মহাসচিব জাসিম আল-বুদাইউই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দেওয়ার সময় এই দাবি উত্থাপন করেন।
বিদেশি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, মহাসচিব জাসিম আল-বুদাইউই জানান, ইরান উপসাগরীয় দেশগুলোর ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় বিমানবন্দর, বন্দর, তেল ও গ্যাস কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র এবং আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
জিসিসি প্রধান উল্লেখ করেন, উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধের অংশ ছিল না। বরং তারা আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টা করেছিল। তাই এসব হামলা এবং তার পরিণতি ও ক্ষয়ক্ষতির জন্য ইরানকেই সম্পূর্ণ দায়ী করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
জাসিম আল-বুদাইউই আরও বলেন, ইরানের সঙ্গে ভবিষ্যতে কোনো চুক্তি হলে তাতে দেশটির পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা দেওয়ার বিষয়গুলো বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
অন্যদিকে জিসিসির এসব অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত গোলাম হোসেইন জিসিসির দাবি অস্বীকার করে পাল্টা অভিযোগ তোলেন।
গোলাম হোসেইন জানান, উপসাগরীয় দেশগুলো ইরানের ওপর মার্কিন হামলায় যুক্তরাষ্ট্রকে নিরবচ্ছিন্ন সহায়তা প্রদান করেছিল। যুক্তরাষ্ট্রের হামলায় সহায়তা করার জন্য এসব উপসাগরীয় দেশগুলোকেও জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ইরানি কূটনৈতিক প্রশ্ন তোলেন, উপসাগরীয় দেশগুলো কেন ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় সুবিধা দেওয়ার বিষয়ে কোনো উত্তর দিচ্ছে না। উভয় পক্ষই নিজ নিজ অবস্থান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরেছে।
সম্পর্কিত সংবাদ
এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ
World →Corroborating Sources & Evidence
Corrections & Audit Trail
Material changes and newsroom transparency notes associated with this report.
SEO & Schema.org
- Schema type
- NewsArticle
- Canonical URL
- https://pothiktv.com/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2/
- Slug
- %e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2






