জেমসের গানে মাতবে লিসবন : ২৬ জুলাই বাংলা লাইভ কনসার্ট

সাইফুল ইসলাম, পুর্তগাল (লিসবন) : পর্তুগালে প্রথমবারের মতো হচ্ছে সর্ববৃহৎ বাংলা কনসার্ট। ” লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬ ” গাইবেন নগরবাউল জেমস।

আগামী ২৬ জুলাই ২০২৬, বিকেল ৫টায় লিসবনের ‘Lisboa Ao Vivo’ ভেন্যুতে অনুষ্ঠিত হবে মেগা এই ইভেন্ট। কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা-এর যৌথ উদ্যোগে আয়োজিত হবে এ কনসার্ট।

কনসার্ট উপলক্ষে আয়োজনদের পক্ষ থেকে রোববার (লিসবন) পুর্তগাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এভিনিউ রোমার ‘লিটন’স টার্কিশ গ্রিল’-এ সংবাদ সম্মেলন ও ডিনার নাইট আয়োজন করা হয়।

এতে গণমাধ্যমকর্মী, কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন , পর্তুগালের মাটিতে এটাই হবে সবচেয়ে বড় বাংলা কনসার্ট। জেমসের উপস্থিতি প্রবাসে এক টুকরো বাংলাদেশকে জাগিয়ে তুলবে। কনসার্টটি ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

তারা আরো জানায়, কনসার্টে টিকিট তিন ক্যাটাগরি ক্লাসিক্যাল ২০ ইউরো, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো ও ভিআইপি ১০০ ইউরো করা হয়েছে, আয়োজকদের কাছ থেকে কনসার্ট কমিটির সদস্যদের থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন, কীভাবে বাংলাদেশের জুলাই বিপ্লব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো হয়। সত্তর বছর বয়স্ক সাংবাদিক আ. ফ.…

বিটঘর ফকির বংশের যুবকদের উদ্যোগে ১০তম প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত॥

জমকালো আয়োজনে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর ফকির বংশের যুবকবৃন্দের উদ্যোগে ১০তম প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫ জুলাই বিকেলে ফকির বাড়িতে বিশাল আকৃতির…

ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ২৬০ জন অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান–এর উদ্যোগে ২৬০ জন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক…

Responses