করাচীতে যৌথ অভিযানে সিন্ধুদেষ লিবারেশন আর্মির ২ সন্ত্রাসী গ্রেফতার

Editorial Transparency & Correction Notice
This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.
No material correction has been recorded for this story.World ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ন
পাকিস্তানের করাচীতে আইন প্রয়োগকারী সংস্থা ও তাদের সদস্যদের ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা বানচাল করেছে পুলিশ ও গোয়েন্দারা। কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) সিন্ধু এবং একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের দুই সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে এআরওয়াই নিউজ।
সিটিডি সিন্ধুর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত দুই সন্দেহভাজনের নাম মদদ আলী ওরফে আলী এবং জুনাইদ আলী আব্বাসী। তারা নিষিদ্ধ ঘোষিত সিন্ধুদেষ লিবারেশন আর্মির (এসএলএ) কমান্ডার দরিয়া খানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন।
সিটিডির মুখপাত্র জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা আইন প্রয়োগকারী সংস্থা এবং তাদের কর্মকর্তা-কর্মচারীদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ব্যবহারের জন্য প্রস্তুত আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) এবং একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
মুখপাত্র আরও জানিয়েছেন, নিষিদ্ধ এই সংগঠনটি গ্রেফতারকৃত সন্দেহভাজনদের সামরিক প্রশিক্ষণ এবং বিস্ফোরক দ্রব্য সরবরাহ করেছিল। কমান্ডার দরিয়া খানের নির্দেশে তারা করাচীতে এসেছিল এবং পুলিশ ও রেঞ্জার্সের গুরুত্বপূর্ণ ভবনগুলোর রেকি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করেছিল।
গ্রেফতারকৃত দুই সন্ত্রাসীর বিরুদ্ধে সিটিডি পুলিশ স্টেশনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তৎপরতায় বড় ধরনের নাশকতা এড়ানো সম্ভব হয়েছে।
সম্পর্কিত সংবাদ
এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ
World →Corroborating Sources & Evidence
Corrections & Audit Trail
Material changes and newsroom transparency notes associated with this report.
SEO & Schema.org
- Schema type
- NewsArticle
- Canonical URL
- https://pothiktv.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8c%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d/
- Slug
- %e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8c%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d






