পাকিস্তানে শিশুদের ভুয়া ভ্যাকসিন নিয়ে ড্রাপের সতর্কবার্তা জারি

Editorial Transparency & Correction Notice
This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.
No material correction has been recorded for this story.World ডেস্ক: ১৬ নভেম্বর ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ন
পাকিস্তানে শিশুদের ছয়টি মারাত্মক সংক্রামক ব্যাধি থেকে সুরক্ষায় ব্যবহৃত হেক্সাসিম ভ্যাকসিনের একটি ভুয়া ভার্সন বিক্রির বিষয়ে ড্রাগ রেগুলেটরি অথরিটি অব পাকিস্তান (ড্রাপ) সতর্কবার্তা জারি করেছে। ভায়াল বা কাঁচের বোতল আকারে বাজারে পাওয়া যাওয়া এই নকল ভ্যাকসিনের ব্যাপারে দেশটির ড্রাগ রেগুলেটরি কর্তৃপক্ষ জনগণকে সচেতন করেছে।
ড্রাপের এই সতর্কবার্তায় জানানো হয়েছে, সানোফির স্থানীয় পরিবেশক করাচির হোয়েচস্ট পাকিস্তান লিমিটেড বিষয়টি ড্রাপকে অবহিত করে। তারা জানায়, হেক্সাসিম ভ্যাকসিনের ‘X3H421VA’ ব্যাচ নম্বরের কাঁচের বোতল বা ভায়াল উপস্থাপনাটি সানোফির তৈরি বলে দাবি করা হলেও এটি পাকিস্তানে নিবন্ধিত বা আমদানির জন্য অনুমোদিত নয়।
পরিবেশক প্রতিষ্ঠানটি পরিষ্কার করে জানিয়েছে যে, পাকিস্তানে হেক্সাসিম ভ্যাকসিন কেবল প্রি-ফিল্ড সি্রিঞ্জ আকারে নিবন্ধিত রয়েছে। কাঁচের বোতল বা ভায়াল হিসেবে এই ভ্যাকসিনের কোনো অনুমোদন নেই।
হেক্সাসিম হলো একটি রেডি-টু-ইউজ হেক্সাভালেন্ট কম্বিনেশন ভ্যাকসিন। এটি শিশুদের ডিফথেরিয়া, টিটেনাস, পারটুসিস (হুপিং কাফ), হেপাটাইটিস বি, পোলিও এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি (এইচআইবি) দ্বারা সৃষ্ট মারাত্মক সংক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে।
ড্রাপ তাদের বিজ্ঞপ্তিতে হুশিয়ারি দিয়ে বলেছে যে, এই ভুয়া ভায়াল ভ্যাকসিনটির উপস্থিতি ও প্রয়োগ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এর ফলে চিকিৎসার ব্যর্থতা এবং ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
নকল ভ্যাকসিন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। ড্রাপ জানিয়েছে, তাদের রেগুলেটরি ফিল্ড ফোর্স এবং প্রাদেশিক ড্রাগ কন্ট্রোল বিভাগগুলোকে সরবরাহ শৃঙ্খলজুড়ে নজরদারি চালাতে এবং বাজার থেকে এই ভুয়া পণ্য জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সাধারণ জনগণকে চিহ্নিত এই ভ্যাকসিন না কেনার বা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে ড্রাপ। যদি ইতোমধ্যে কেউ এই ভুয়া পণ্য ব্যবহার করে থাকেন এবং স্বাস্থ্যজনিত কোনো সমস্যায় পড়েন, তবে তাকে দ্রুত চিকিৎসক বা স্বাস্থ্যসেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। একই সাথে ঘটনাটি ড্রাপ বা ন্যাশনাল ফার্মাকোভিজিল্যান্স সেন্টারকে জানানোর অনুরোধ করা হয়েছে।
কর্তৃপক্ষ ভোক্তাদের কেবল মাত্র নিবন্ধিত বা লাইসেন্সপ্রাপ্ত ফার্মেসি এবং অনুমোদিত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান থেকে থেরাপিউটিক পণ্য ও ওষুধ কেনার আহ্বান জানিয়েছে। এছাড়া যেকোনো ভ্যাকসিন বা ওষুধ ব্যবহারের আগে সেটির আসল রূপ ও অবস্থা ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো পণ্যের প্রামাণিকতা নিয়ে সন্দেহ দেখা দিলে ফার্মাসিস্ট বা অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাদারদের পরামর্শ নেওয়ারও তাগিদ দিয়েছে ড্রাপ।
সম্পর্কিত সংবাদ
এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ
World →Corroborating Sources & Evidence
Corrections & Audit Trail
Material changes and newsroom transparency notes associated with this report.
SEO & Schema.org
- Schema type
- NewsArticle
- Canonical URL
- https://pothiktv.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/
- Slug
- %e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be






