ক্যালিফোর্নিয়ায় এল নিনোর প্রভাবে বিশাল ঢেউ: সতর্কবার্তা উপেক্ষা করে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা

Editorial Transparency & Correction Notice
This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.
No material correction has been recorded for this story.World ডেস্ক: ১৬ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলজুড়ে আছড়ে পড়ছে প্রশান্ত মহাসাগরের দৈত্যাকার সব ঢেউ। সম্ভাব্য ঐতিহাসিক ‘এল নিনো’ জলবায়ু পরিস্থিতির প্রভাবে তৈরি হওয়া এই বিশালাকার ঢেউ দেখতে উপকূলীয় শহরের তীরগুলোতে ভিড় জমাচ্ছেন স্থানীয় অধিবাসীরা। জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, ক্যালিফোর্নিয়া উপকূলের কিছু অংশে ১০ মিটারেরও (৩৩ ফুট) বেশি উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।
বেশ কিছুদিন ধরেই ভারী ঢেউ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে তছনছ পরিস্থিতি তৈরি করছে। ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জেটি এবং প্লাবিত হচ্ছে নিচু উপকূলীয় এলাকা। এর মধ্যে এনডব্লিউএস নতুন করে পূর্বাভাস দিয়ে জানিয়েছে, চলতি সপ্তাহে আরও বৃষ্টিপাত ও তুষারপাত হতে পারে পশ্চিম যুক্তরাষ্ট্রে।
প্রশান্ত মহাসাগরীয় উপকূলের সব সৈকতের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। বলা হয়েছে, ঢেউগুলো প্রায় ১০.৭ মিটার বা ৩৫ ফুট পর্যন্ত উঁচুতে গিয়ে ভাঙতে পারে। আবহাওয়া অধিদপ্তর সবাইকে পানিতে না নামার, পাথুরে বাঁধ বা জেটি থেকে দূরে থাকার এবং সমুদ্রের দিকে পিঠ না দেওয়ার পরামর্শ দিয়েছে।
এনডব্লিউএস সতর্ক করে বলেছে, বিশেষ করে ‘স্নেকার ওয়েভ’ বা আচমকা ধেয়ে আসা শক্তিশালী জলচ্ছ্বাস প্রাণঘাতী হতে পারে। এগুলো হঠাৎ করেই পাড়ে উঠে এসে মারাত্মক শক্তিতে মানুষকে সাগরের গভীরে টেনে নিয়ে যায়।
তবে বিপজ্জনক এমন সতর্কতা সত্ত্বেও বড় ঢেউ দেখার উৎসাহ থামেনি। উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে-র বিখ্যাত ‘মাভেরিকস বিচ’-এর মতো পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে বড় ঢেউ দেখার জন্য উৎসুক মানুষের ঢল নেমেছে। উত্তর আমেরিকার অন্যতম সেরা বিগ-ওয়েভ সার্ফিং স্থান হিসেবে পরিচিত মাভেরিকস, যেখানে ঢেউয়ের উচ্চতা পাঁচতলা ভবনের সমান হতে পারে।
বিগত কয়েক দিনে ১৮ মিটার বা প্রায় ৬০ ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের মুখোমুখি হতে বিশ্বজুড়ে বিখ্যাত সার্ফাররা ক্যালিফোর্নিয়ার এই সৈকতে একত্রিত হয়েছেন। পানির শক্তিশালী এই ধাক্কা এতটাই তীব্র ছিল যে উপকূলের অদূরে সৃষ্টি হওয়া এই কম্পন বার্কলে সিসমোলজি ল্যাবের যন্ত্রেও ধরা পড়েছে।
বার্কলে সিসমোলজি ল্যাব তাদের ব্লগে বিষয়টি ব্যাখ্যা করে লিখেছে, উপকূল থেকে কয়েক মাইল দূরে কোনো সৈকত না থাকলেও ঢেউয়ের তলদেশ সরাসরি মহীসোফানে গিয়ে আঘাত করে। এই প্রভাব এতটাই শক্তিশালী যে তা পুরো ক্যালিফোর্নিয়া এমনকি পুরো উত্তর আমেরিকা মহাদেশকে সামান্য হলেও কাঁপিয়ে তোলে।
সাধারণত নভেম্বর এবং ডিসেম্বরে ক্যালিফোর্নিয়াতে ঝড়-বৃষ্টি হওয়া স্বাভাবিক ঘটনা হলেও, এ বছরের চরম বর্ষণ এবং উত্তাল সমুদ্রের মূল কারণ ‘এল নিনো’। পূর্ব ট্রপিক্যাল প্রশান্ত মহাসাগরের জলভাগ নিয়মিত উষ্ণ হওয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে যে তাপ নির্গত হয়, তার ফলেই এল নিনোর রূপ নেয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বছরের এই সময়ে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় সাগরের তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। জলবায়ু বিজ্ঞানী ড্যানিয়েল সোয়েন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নভেম্বরের শেষভাগে ক্যালিফোর্নিয়ায় অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমাগত বাড়ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, এই শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী সপ্তাহগুলোতে ক্যালিফোর্নিয়াজুড়ে ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
সম্পর্কিত সংবাদ
এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ
World →Corroborating Sources & Evidence
Corrections & Audit Trail
Material changes and newsroom transparency notes associated with this report.
SEO & Schema.org
- Schema type
- NewsArticle
- Canonical URL
- https://pothiktv.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8/
- Slug
- %e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8






