POTHIKTV
অনুসন্ধান ও বিশেষ প্রতিবেদনStatus: Published

ওসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ওরহান গাজী ও উজির আলাউদ্দিনের ঐতিহাসিক অবদান

ওসমান গাজীর মৃত্যুর পর ওসমানীয় সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন ওরহান গাজী। ভাই আলাউদ্দিন বে-র সহযোগিতায় তিনি প্রশাসনিক কাঠামো ও সামরিক বাহিনীতে আনেন যুগান্তকারী পরিবর্তন।
pothiktv FollowAn active member of the Pothik Network. News, opinions, articles, and community updates appear here.
▣ Published 2026-10-03◷ 2 min read◉ 0 reads
ওসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ওরহান গাজী ও উজির আলাউদ্দিনের ঐতিহাসিক অবদান
ⓘ

Editorial Transparency & Correction Notice

অনলাইন থেকে অনুপ্রাণিত

No material correction has been recorded for this story.
Editorial status: PublishLast updated: 2026-10-03 08:11Evidence sources: 0

অনুসন্ধান ও বিশেষ প্রতিবেদন ডেস্ক: ২ অক্টোবর ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ন

ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর মৃত্যুর পর সিংহাসনের উত্তরাধিকার নিয়ে আলোচনা ও জল্পনা শুরু হয়। ওসমানের দ্বিতীয় স্ত্রী বালা হাতুনের সন্তান আলাউদ্দিন বে ছিলেন জ্ঞানচর্চা ও জনহিতকর কাজে নিয়োজিত এক ব্যক্তিত্ব। তিনি কোনিয়াতে দ্বীনি শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি রাষ্ট্র পরিচালনার জ্ঞান অর্জন করেন। জীবনের একটি বড় সময় ১৩ শতাব্দীর বিখ্যাত দরবেশ শাইখ এদেবালির সাহচর্যে কাটানোর কারণে সুফি-দরবেশ ও আলেমদের সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে ওরহান গাজী ছিলেন যুদ্ধ ও সামরিক অভিযানে অত্যন্ত দক্ষ।

বিভিন্ন ঐতিহাসিক সূত্রের মতে, ওসমান বে তাঁর বিভিন্ন অভিযান চলাকালে নিজের সিংহাসন, গোত্র ও রাজধানীর দায়িত্ব আলাউদ্দিনের কাছে আমানত হিসেবে রেখে যেতেন এবং আলাউদ্দিনও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করতেন। ওসমানের মৃত্যুর পর সাম্রাজ্যের নেতৃস্থানীয় ব্যক্তি ও শতবর্ষী বিখ্যাত যোদ্ধা তুরগুত বে, আবদুর রহমান গাজী, কোসে মিহাল, কনুর আল্প, তুরহান, সামসা চাভুস এবং ওসমানের ভাতিজা আকতেমুর বে ও সুলেইমান বেসহ অধিকাংশ বে ওরহানের পক্ষে অবস্থান নেন। পাশাপাশি বাবার অসিয়ত ও অধিকাংশ বের সমর্থনে ওরহান সাম্রাজ্যের দ্বিতীয় শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আলাউদ্দিনও বাবার এক সাম্রাজ্য ও এক শাসক নীতিতে বিশ্বাসী হয়ে ওরহানকে পূর্ণ সমর্থন জানান এবং সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত করার প্রস্তাব নাকচ করে দেন।

ক্ষমতায় বসে ওরহান গাজী সাম্রাজ্যে উজির পদের সৃষ্টি করেন এবং তাঁর ভাই আলাউদ্দিন বে-কে প্রথম উজির হিসেবে নিয়োগ দেন। সাম্রাজ্যের প্রধান বে ও নেতৃস্থানীয়দের পরামর্শে ওরহান ‘সুলতান’ উপাধি লাভ করেন, যা তাঁকে ওসমানীয়দের প্রথম সুলতান হিসেবে মর্যাদা দেয়। তবে তিনি বাবার মতো সুলতান হিসেবে ডাকার চেয়ে সাম্রাজ্যের প্রধান ‘বে’ হিসেবেই প্রজা সেবায় বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন।

সাম্রাজ্যকে সুসংগঠিত করতে উজির আলাউদ্দিন পাশা ওরহানকে তিনটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দেন। সেগুলো হলো— সাম্রাজ্যের অর্থনৈতিক উন্নতির জন্য নিজস্ব স্থায়ী মুদ্রা ব্যবস্থা চালু করা, প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট ওসমানীয় পোশাক বা ইউনিফর্ম নির্ধারণ করা এবং একটি নিয়মিত সেনাবাহিনী গঠন করা।

ওরহান গাজী এই পরামর্শগুলো বাস্তবায়ন করেন। ১৩২৮ ও ১৩২৯ সালে ওরহানের নামাঙ্কিত রৌপ্যমুদ্রা চালুর মাধ্যমে সাম্রাজ্যের নিজস্ব মুদ্রাব্যবস্থা শুরু হয়। পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা ও বে-দের পোশাকে আনা হয় পরিবর্তন। পূর্বে কায়ী গোত্রের ঐতিহ্য অনুযায়ী আল্প বা সিপাহিরা অনিয়মিত বাহিনী হিসেবে কাজ করত এবং যুদ্ধ ছাড়া অন্য সময়ে কৃষিকাজ ও বসতি পাহারায় যুক্ত থাকত। ওরহান গাজী প্রথম একটি নিয়মিত সেনাবাহিনী গড়ে তোলেন এবং তাদের স্থায়ী বেতনভাতার ব্যবস্থা করেন, যা ওসমানীয় সাম্রাজ্যকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে ভূমিকা রাখে।

অথেন্টিক সোর্স: প্রথম আলো
0
0 comments·0 shares

Corroborating Sources & Evidence

No structured evidence has been attached yet.

Corrections & Audit Trail

Material changes and newsroom transparency notes associated with this report.

Editorial workflowPublish

SEO & Schema.org

Schema type
NewsArticle
Canonical URL
https://pothiktv.com/%e0%a6%93%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac/
Slug
%e0%a6%93%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac