পাকিস্তানের অভ্যন্তরীণ বাজারে চিনির দাম স্থিতিশীল রাখার নির্দেশ ইসহাকদারের

Editorial Transparency & Correction Notice
This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.
No material correction has been recorded for this story.World ডেস্ক: ১৮ নভেম্বর ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন
পাকিস্তানের অভ্যন্তরীণ বাজারে চিনির দাম স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার। সারপ্লাস চিনি রপ্তানি সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
বৈঠকে সারাদেশে চিনির সামগ্রিক চাহিদা ও সরবরাহের ভারসাম্য পরীক্ষা করা হয়। স্থানীয় বাজারে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বর্তমান উৎপাদন, ব্যবহারের অনুমিত হিসাব এবং সরবরাহ ব্যবস্থার লজিস্টিকস পর্যালোচনা করা হয়।
উপ-প্রধানমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনা অনুযায়ী সাধারণ জনগণকে স্বস্তি দিতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে কৃষকদের স্বার্থ সংরক্ষণের ওপরও জোর দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণা বিষয়ক মন্ত্রী রানা তানভীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাজওয়া এবং বাণিজ্য, খাদ্য নিরাপত্তা ও আইন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ ও মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও এতে অংশ নেন।
উল্লেখ্য, সম্প্রতি পাঞ্জাব, সিন্ধ এবং খাইবার পাখতুনখওয়ার মিল মালিকরা দেশে বিপুল পরিমাণ উদ্বৃত্ত চিনি জমা থাকা সত্ত্বেও নির্ধারিত কোটার চিনি রপ্তানির অনুমতি না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি অনুযায়ী, দুই লাখ টন চিনি রপ্তানির অনুমোদনের পরও দেশে প্রায় ১১ লাখ মেট্রিক টন অতিরিক্ত চিনি মজুত রয়েছে।
মিল মালিকদের সংগঠন জানায়, বর্তমানে বিদ্যমান পরিস্থিতির কারণে তাদের পক্ষে নতুন করে কলকারখানা চালু করা সম্ভব হচ্ছে না। বিপুল পরিমাণ পুরোনো মজুত থাকার ফলে আগামী ২০২৬-২০২৭ মৌসুমে ডিসেম্বর মাসের আগে আখ মাড়াই শুরু করা অসম্ভব হয়ে পড়েছে বলে বৈঠকে সর্বসম্মত মতামত উঠে আসে।
সম্পর্কিত সংবাদ
এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ
World →Corroborating Sources & Evidence
Corrections & Audit Trail
Material changes and newsroom transparency notes associated with this report.
SEO & Schema.org
- Schema type
- NewsArticle
- Canonical URL
- https://pothiktv.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a3-%e0%a6%ac/
- Slug
- %e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a3-%e0%a6%ac






