মহাকাশে নতুন ইতিহাস: পৃথিবী থেকে এক আলোকবর্ষ দূরে মার্কিন মহাকাশযান ভয়েজার ১

Editorial Transparency & Correction Notice
This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.
No material correction has been recorded for this story.World ডেস্ক: ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরি দূরবর্তী মহাকাশযান ‘ভয়েজার ১’ নতুন এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। আন্তঃনক্ষত্র মহাকাশের সীমাহীন শূন্যতার মধ্য দিয়ে যাত্রা করার সময় এটি পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্বে পৌঁছেছে। কোনো মানবনির্মিত মহাকাশযানের জন্য এটিই প্রথম ঘটনা।
নাসার হিসাব অনুযায়ী, আলো ২৪ ঘণ্টায় যে পথ অতিক্রম করে, তাকে এক আলোক-দিন বলা হয়। এটি পৃথিবী থেকে প্রায় ১৬ বিলিয়ন মাইল বা ২৬ বিলিয়ন কিলোমিটারের সমান। ওয়াসিংটন সময় বুধবার ভোর ৫:১৬ মিনিটে ভয়েজার ১ এই বিশাল দূরত্বে পৌঁছায়।
ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির (জেপিএল) বিজ্ঞানীরা সংকেত পাওয়ার জন্য অপেক্ষা করছেন। পৃথিবী থেকে এত দূরে অবস্থান করায় ভয়েজার ১ থেকে একটি সংকেত পৃথিবীতে পৌঁছাতে প্রায় পুরো একদিন সময় লাগে। বিজ্ঞানীরা এই মাইলফলক উদযাপনে বিশেষ আলোচনার আয়োজন করেছেন।
ভয়েজার প্রকল্পের ব্যবস্থাপক সুজান ডড এই অর্জনকে অভূতপূর্ব হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, এমন একটি অর্জন প্রত্যক্ষ করার কথা তিনি কখনো ভাবেননি। ভয়েজার ১ বর্তমানে প্রতি ঘণ্টায় প্রায় ৩৮,০০০ মাইল (৬১,০০০ কিলোমিটার) বেগে মহাকাশে ছুটে চলেছে।
১৯৭৭ সালে উৎক্ষেপণ করা এই রোবোটিক যানটি মানব ইতিহাসের সবচেয়ে দূরবর্তী বস্তুতে পরিণত হয়েছে। ২০১২ সালে এটি সূর্যের সুরক্ষাবলয় অর্থাৎ হেলিওস্ফিয়ার অতিক্রম করে আন্তঃনক্ষত্র মহাকাশে প্রবেশ করে। এর যমজ মহাকাশযান ‘ভয়েজার ২’ একই বছর উৎক্ষেপণ করা হয় এবং তা ২০১৮ সালে আন্তঃনক্ষত্র মহাকাশে প্রবেশ করে।
নাসার জেপিএল প্রতিনিধি জানান, বিদ্যুৎ সাশ্রয়ের কিছু বিশেষ পদক্ষেপ নেওয়ার কারণে দুটি ভয়েজার যানই আরও তিন থেকে চার বছর পৃথিবীর সাথে যোগাযোগ বজায় রাখতে পারবে। তবে তাদের প্রধান লক্ষ্য বিজ্ঞানভিত্তিক তথ্য সংগ্রহ করা।
প্রতিনিধি আরও জানান, আগামী বছর এই অভিযানের ৫০ বছর পূর্তি পর্যন্ত বর্তমান বৈজ্ঞানিক যন্ত্রগুলো চালুর জন্য পর্যাপ্ত শক্তি রয়েছে। তবে প্রায় ৫০ বছরের পুরনো যান হওয়ায় পরবর্তীতে কী ঘটবে তা অনুমান করা কঠিন এবং অপ্রত্যাশিত যেকোনো চ্যালেঞ্জ আসতে পারে।
নিজের দীর্ঘ অভিযানে ভয়েজার ১ সৌরজগতের দুটি সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতি ও শনি অতিক্রম করেছিল। বর্তমানে এটি আন্তঃনক্ষত্র মহাকাশে উপস্থিত সামান্য গ্যাসের একটানা মৃদু কম্পন ও গুঞ্জন সহ একাধিক বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে চলেছে।
সুজান ডড বলেন, নাসা যখনই তাদের ‘ডিপ স্পেস নেটওয়ার্ক’-এর অ্যান্টেনা ভয়েজারের দিকে নির্দেশ করে, তখনই মহাজাগতিক রশ্মি, প্লাজমা তরঙ্গ এবং চৌম্বক ক্ষেত্রের তথ্য পাওয়া যায়। হেলিওপজ অতিক্রমের পর সৌরঝড় এবং সূর্যের প্রভাব কোথায় শেষ হয়ে প্রকৃত আন্তঃনক্ষত্র মহাকাশ শুরু হয়, তা অনুসন্ধানে ভয়েজার ১ কাজ করে যাচ্ছে।
সম্পর্কিত সংবাদ
এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ
World →Corroborating Sources & Evidence
Corrections & Audit Trail
Material changes and newsroom transparency notes associated with this report.
SEO & Schema.org
- Schema type
- NewsArticle
- Canonical URL
- https://pothiktv.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf/
- Slug
- %e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf






