POTHIKTV

সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ১৪ বছর বয়সী এক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তাঁদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গত শনিবার (১৭ অক্টোবর) রাতে সরাইল থানায় মামলাটি করা হয়। মামলার আসামিরা হলেন জাকির […]

সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ১৪ বছর বয়সী এক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তাঁদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত শনিবার (১৭ অক্টোবর) রাতে সরাইল থানায় মামলাটি করা হয়। মামলার আসামিরা হলেন জাকির মিয়া, নাঈম, সোহাগ মিয়া, মোখলেছ, আল-আমিন ওরফে জিকিরি এবং বাহার মিয়া। তাঁদের সবার বাড়ি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামে। তাঁদের মধ্যে বাহার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পরিবারের অভিযোগ, গত (৭ অক্টোবর) বুধবার সন্ধ্যা আটটার দিকে উপজেলার বাড়িউড়া সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মাঠ থেকে কিশোরীকে কৌশলে রাস্তার পাশে নিয়ে যাওয়া হয়। পরে মুখ চেপে ধরে তাঁকে একটি অটোরিকশায় তোলা হয়। এরপর বাড়িউড়া ও ইসলামাবাদ সড়কের মধ্যবর্তী একটি বিলের পাশে নিয়ে ছয়জন মিলে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে কিশোরী অচেতন হয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তিরা পানি দিয়ে তাঁকে কিছুটা সুস্থ করেন। পরে আল-আমিন ওরফে জিকিরি অটোরিকশায় করে রাত আনুমানিক ১১টার দিকে তাঁকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যান।

পরিবারের দাবি, ঘটনাটি কাউকে জানালে কিশোরী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গত ১৫ অক্টোবর বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাঁকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে জানা গেছে।

এদিকে, ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়া এবং বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে আইনি পদক্ষেপ থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান আছে।

0
0 comments·1 share