Investigations & Special ReportsStatus: Published

কুয়েতের ফারওয়ানিয়ায় নিরাপত্তা অভিযান, ৯৭৪টি ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের আল ফারওয়ানিয়া এলাকায় বড় আকারের নিরাপত্তা অভিযানে মোট ৯৭৪টি ব্যবস্থা নিয়েছে দেশটির বিভিন্ন সরকারি সংস্থা। অভিযানে গ্রেপ্তারি পরোয়ানা থাকা ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকসহ ১৫ জনকে আটক এবং ফৌজদারি মামলায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ইনফোগ্রাফিক অনুযায়ী, ফারওয়ানিয়া গভর্নরেটের নিরাপত্তা অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। […]
pothiktv FollowAn active member of the Pothik Network. News, opinions, articles, and community updates appear here.
▣ Published 2026-11-19◷ 1 min read◉ 0 reads
কুয়েতের ফারওয়ানিয়ায় নিরাপত্তা অভিযান, ৯৭৪টি ব্যবস্থা
ⓘ

Editorial Transparency & Correction Notice

This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.

No material correction has been recorded for this story.
Editorial status: PublishedLast updated: 2026-11-19 13:03Evidence sources: 0

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের আল ফারওয়ানিয়া এলাকায় বড় আকারের নিরাপত্তা অভিযানে মোট ৯৭৪টি ব্যবস্থা নিয়েছে দেশটির বিভিন্ন সরকারি সংস্থা। অভিযানে গ্রেপ্তারি পরোয়ানা থাকা ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকসহ ১৫ জনকে আটক এবং ফৌজদারি মামলায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ইনফোগ্রাফিক অনুযায়ী, ফারওয়ানিয়া গভর্নরেটের নিরাপত্তা অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এতে কুয়েত ফায়ার ফোর্স, কুয়েত পৌরসভা ও অন্যান্য সরকারি সংস্থা সহযোগিতা করে। এলাকার নিরাপত্তা জোরদার, আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার এবং অবৈধ কার্যকলাপ মোকাবিলায় এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ১০২টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় এবং ৩৬টি স্থানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া ১০৭টি পরিত্যক্ত যানবাহন অপসারণ করা হয়। সড়ক দখলের ২২টি ঘটনা নথিভুক্ত করার পাশাপাশি ১৩৩টি নোটিশ জারি ও ২০৪টি সতর্কতামূলক স্টিকার লাগানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জব্দ, আইন প্রয়োগ ও প্রতিষ্ঠান বন্ধসংক্রান্ত ৬১টি প্রতিবেদন নথিভুক্ত করা হয়েছে। অভিযান চলাকালে ৬৮টি ক্ষেত্রে মানবিক সহায়তাও দেওয়া হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র — কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সম্পর্কিত সংবাদ

0
0 comments·1 share

Corroborating Sources & Evidence

No structured evidence has been attached yet.

Corrections & Audit Trail

Material changes and newsroom transparency notes associated with this report.

Editorial workflowPublished

SEO & Schema.org

Schema type
NewsArticle
Canonical URL
https://pothiktv.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/
Slug
%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc