অরিত্রি ১৯ জুলাই বাংলাদেশ থেকে এসেছে। অরিত্রি নিজের ইচ্ছেতেই গিয়েছিল। প্ল্যান ছিল ব্রাকে দু’মাসের ইন্টার্ন করবে। কিন্তু ঢাকা পৌঁছেই সে তার মন পরিবর্তন করে। আমাকে বলল, বাবা আমি কাজটা করতে চাই না। আমি বললাম, ঠিক আছে করতে হবে না। সে বলল, আমি দু’মাস থাকতে চাই না। একমাস থাকতে চাই। আমি বললাম ঠিক আছে, টিকিট চেঞ্জ করে দিচ্ছি। অরিত্রি এবার বেশ কয়েক বছর পর গেল। কারণ গত চার বছর ইউনিভার্সিটি পড়ার সময় যাওয়ার সুযোগ পায়নি। ক্লাস এবং সামার জব করার কারণে যেতে পারেনি। অরিত্রি খুবই সেনসেটিভ, আমার মতোই। ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে না। আমিও পারি না। অরিত্রিকে জিজ্ঞেস করলাম, বাংলাদেশ কেমন লাগলো? তোমার অভিজ্ঞতা বলো। আমিও ক’দিন আগেই এসেছি। ভাবলাম দেখি ওর অবজারভেশন কেমন। সে বলল, বাংলাদেশ খুবই ভালো লেগেছে।
Based on 0 reviews
0.0 overall
0
0
0
0
0






There are no reviews yet.