• ৩৫০টি ছবিতে অভিনয় করেও অশ্লীল তকমা পেয়েছেন নায়ক= মেহেদী

      নায়ক মেহেদীর জন্ম কিশোরগন্জ জেলায় মিয়াবাড়ীতে জন্ম গ্রহন করেন – কিন্তু তার বেড়ে উঠা সব কিছু ঢাকা টিকাটুলিতে – আর হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে বি এ পাশ করেছেন –

      নায়ক মেহেদী ছোট বেলা থেকেই খুবই ট্যালেন্ট ছিলেন, তার স্কুলের এক অনুষ্টানে বিখ্যাত পরিচালক জহিরুল হক তাকে দেখেন এবং তার বাবাকে অভিনয়ের প্রস্তাব দেন – মেহেদীর বাবা রাজী হন –

      তিনি – ১৯৮১ সালে প্রথম অভিনয় করেন শিশু শিল্পী হিসেবে – জহিরুল হক পরিচালিত ” চেনামুখ ” ছবিতে – ছবিটির প্রযোজক ছিলেন – নায়ক ফারুক

      শিশু শিল্পী হিসেবে তিনি প্রায় ৫০টির ও ছবিতে অভিনয় করেন –

      উল্লেখযোগ্য ছবি গুলো হলো –

      ১. চেনামুখ

      ২. জন্ম থেকে জ্বলছি

      ৩. কাবিন

      ৪. বিধাতা

      ৫. ভাইবন্ধু

      ৬. অন্যায়

      ৭. নাগ জ্যোতি

      ৮. চেতনা

      ৯. নবাব

      ১০. নান্টুঘটক

      ১১. শরীফ বদমাশ

      ১২. তিন বাহাদুর

      ১৩. অহিংসা

      ১৪. উনিশ বিশ

      ১৫. দিদার

      ১৬. কসম

      ১৭. বিস্ফ্রোরন

      কিন্তু শিশু শিল্পী শামিম সবচেয়ে বেশি আলোচনায় আসেন – প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন – পরিচালিত ” জন্ম থেকে জ্বলছি ” ছবিতে অভিনয় করে।

      এই ছবির তার লিপে ” বাবা বলে গেলো আর কোন দিন গান করো না ” গানটি এতোটা জনপ্রিয় হয় যে, সারা দেশের সবার মুখে মুখে গানটি স্হান পায় –

      ছবিটি ৩১-১২-১৯৮১ সালে মুক্তি পায় –

      নায়ক মেহেদী বড় হয়ে নায়ক হয়েছেন প্রায় ৩৫০টি ছবিতে-

      নায়ক হিসেবে তার অভিনীত উল্লেখযোগ্য ছবি গুলো হচ্ছে-

      ১. পাগল মন

      ২. নতিজা

      ৩. বালিকা হলো বধু

      ৪. শত জনমের প্রেম

      ৫. পরান কোকিলা

      ৬. মর্যাদার লড়াই

      ৭. অচেনা মানুষ

      ৮. শুধু তোমারী

      ৯ প্রিয়া আমার প্রিয়া

      ১০. তুমি আমার ভালোবাসা

      ১১. বাস্তব

      ১২. ভালোবাসা কারে কয়

      ১৩. আমার স্বপ্ন আমার সংসার

      ১৪. অবৈধ সন্তান

      আমার সঙ্গে নায়ক মেহেদীর আত্তার সম্পর্ক ছিলো – আমি যখন- প্রধান সহকারী পরিচালক – তখন এক সাথে অনেক ছবিতে কাজ করেছি – সেই সুবাদে আমাদের মধ্যে দু এক দিন পর পর ফোনে কথা হতো –

      কিন্তু আমি পরিচালক হবার পর আমার কোন ছবিতে তাকে নিতে পারি নাই – তবে আগামী ছবি গুলোতে তাকে নিয়ে কাজ করবো –

      তাকে অশ্লীল নায়কের তকমা দেওযা হয়েছিল এবং তার নামে মামলা এবং সরকারী ভাবে এফ ডি সি তে ঢোকার নিষেধাক্কা ছিলো –

      কিন্তু আমার প্রশ্ন – সে কি নিজে নিজে কাপড় খুলে ল্যাংটা হয়েছিল ক্যামেরার সামনে – না কি তাকে কাপড় খুলতে বাধ্য করা হয়েছিল, না কি তিনি ফিল্ম পলেটিক্সের স্বীকার – এর উত্তরটি আপনারাই জানেন –

      মেহেদী আপনি যেখানেই থাকবেন, ভালো থাকবেন, সুস্হ্য থাকবেন, দোয়া রইল –

      রবিউল ইসলাম রাজ

      চলচ্চিত্র পরিচালক

      . . 01948-329383