• Profile photo of Monir Hossain

      Monir Hossain posted an update

      9 months ago

      🌿 ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ 🌱

      ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ পৌর মুক্তমঞ্চ আজ ১৪ জুলাই থেকে শুরু হলো “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫”, যা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম, যেখানে ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন জাতের চারা সংগ্রহের সুযোগ থাকবে।

      Liton Hossain Jihad and Monir Hossain
      0 Comments