• Profile photo of Fahmida

      Fahmida posted an update

      7 months ago

      বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের কর্মী সভায় জোনায়েদ সাকি

      বিচার,সংস্কার এবং নির্বাচন এক সাথে চলবে।

      “নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।”

      ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

      গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, বিচার, সংস্কার ও নির্বাচন এই তিনটাকেই আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। কোনোটাকে কম গুরুত্ব দিলে আমরা পথভ্রষ্ট হব।নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।আর সেটা করলে তাদের শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে।

      অনেকেই নির্বাচনকে একমাত্র গণতন্ত্র মনে করছেন মন্তব্য করে সাকি বলেন, ‘তারা বিচার এবং সংস্কারকে বাদ দিচ্ছেন, সেটা আমাদের ভুল পথে নেবে। আবার অনেকে বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়েছেন, সেটা আমাদের একটা বিপজ্জনক খাদের দিকে নিয়ে যাবে। এই জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার।’

      আজ সোমবার (৮ সেপ্টেম্বর ) বিকালে বাঞ্ছারামপুর উপজেলা জগন্নাথপুর অডিটোরিয়ামে গণসংহতি আন্দোলনের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

      তিনি জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। আশা করা যায়, খুব দ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশের গণতন্ত্রের ইতিহাসে মডেল নির্বাচন হিসেবে বিবেচিত হবে। এতে দেশের মানুষের মুক্ত মতপ্রকাশের অধিকার সুরক্ষিত হবে এবং একটি শক্তিশালী ও দায়িত্বশীল সরকার গঠন সম্ভব হবে।

      জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরবাসীর উদ্দেশ্যে বলেন, বাঞ্ছারামপুর সন্তানদের এমন ভাবে আগামী দিনে গড়ে তুলবো যাতে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকুরী ও যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন ঘটাবো,যাতে কাউকে এলাকার বাইরে যেতে না হয়।

      সংগঠক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় ও জহিরুল হক রেনু মেম্বারের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলার মূখ্য সমন্বয়ক শামীম শিবলী, পারুল বেগম,স্বপন শিকদার প্রমুখ।