-
Fahmida posted an update
5 months ago (edited)
মেয়ের হাসিতে পেলাম জীবনের অর্থ খুঁজে…
প্রতিটি সন্তানের জন্মদিনই বাবা-মায়ের জীবনে এক বিশেষ মুহূর্ত।তেমনি আমার কাছে সত্যিই বিশেষ মুহূর্ত।আমার আদরের একমাত্র কন্যা সন্তান সিদরাতুল মুনতাহার জন্মদিন।ওর খুশির হাসি দেখেই মনে হয়— জীবনের সব ক্লান্তি, সব দুশ্চিন্তা মিলিয়ে যায়।২০২৩সালের নভেম্বর মাসের ১২ তারিখ ঠিক রাত ৮.৫৫মিনিটে এসেছিল দুনিয়ায়।
সিদরাতুল এই দুই বছরে পা দিল। মনে হয়, যেন গতকালই প্রথমবার ওকে কোলে নিয়েছিলাম। সময় দ্রুত চললেও, প্রতিবার ওর হাসি দেখলে মনে হয়— জীবন নতুন করে শুরু হয়।
আমি বুঝেছি, সুখ কোনো বিলাসিতা নয়— বরং এক শিশুর নিঃস্বার্থ হাসির মতো সরল কিছু।তার হাসিতেই আমি খুঁজে পাই জীবনের অর্থ, জীবনের আলো।একসময় চলে গেছিলাম ডিপ্রেশনে, রাগ করে ভাবি জীবন রেখে লাভ কি? কিন্তু এ মেয়ে আসার নয়মাস পরে বুঝতে পারি জীবন এখানে শেষ নয়। মেয়ের জন্য হলেও টিকে থাকতে হবে। তার হাসি আমার জীবনের প্রেরণা জোগায়।তাকে দেখে আমি বুঝেছি, সুখ কোনো বিলাসিতা নয়। সুখ হলো এক শিশুর নির্মল হাসি, তার নির্ভেজাল ভালোবাসা। ওর হাসিতেই আমি খুঁজে পাই শান্তি, খুঁজে পাই নতুন করে বাঁচার শক্তি।মেয়ের সেই মিষ্টি হাসি আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। যখন কোনো দুশ্চিন্তা আমাকে গ্রাস করে, তার হাসিই যেন আমাকে মনে করিয়ে দেয়— জীবন কত সুন্দর, বেঁচে থাকা কত মূল্যবান। আমার ইচ্ছে সে বড় হয়ে হোক একজন সৎ মানুষ।
M Moinuddin1 Comment-
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর মোবারকবাদ।
তাঁর আগামীর পথ চলা হোক সুন্দর , আনন্দের নিরাপদ আর হাসিখুশি।
-
