-
md saiful posted an update
গ্যাস সিলিন্ডারে মূল্য না থাকায় বিভ্রান্তি, অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ
মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর বাজারসহ সারাদেশে গ্যাস সিলিন্ডারের গায়ে নির্ধারিত মূল্য লেখা না থাকায় ক্রেতা ও খুচরা বিক্রেতাদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হচ্ছে। (১০ই জানুয়ারি) শনিবার আশুগঞ্জ উপজেলার তালশহর বাজার সরজমিন ঘুরে দেখা যায়। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।
ভোক্তাদের অভিযোগ, বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়ম ও খুচরা পর্যায়ে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ গ্যাস কিনতে গিয়ে বাড়তি অর্থ গুনতে বাধ্য হচ্ছেন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।
খুচরা বাজারে গ্যাস সিলিন্ডারের সংকট দেখিয়ে অনেক সময় গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে। ফলে ন্যায্য মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় ক্রেতারা প্রতারিত হচ্ছেন।
খুচরা বিক্রেতা ও সাধারণ গ্রাহকদের দাবি, যদি গ্যাস সিলিন্ডারের গায়ে স্পষ্টভাবে সরকার নির্ধারিত মূল্য লেখা থাকে, তাহলে এই ভোগান্তি অনেকটাই কমে আসবে এবং অতিরিক্ত দামে বিক্রির প্রবণতাও নিয়ন্ত্রণে আসবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সিলিন্ডারের গায়ে মূল্য স্পষ্টভাবে লেখার বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ চলমান রয়েছে।
ভোক্তারা আশা করছেন, শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে সবাই সঠিক ও ন্যায্য মূল্যে গ্যাস সিলিন্ডার কিনতে পারেন।
0:20
md saiful1 Comment
