• Profile photo of md saiful

      md saiful posted an update

      7 months ago

      আশুগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি প্রাইভেটকার জব্দ

      মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

      আশুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল সৈয়দ নজরুল ইসলাম সেতু টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

      গ্রেফতারকৃতরা হলেন— সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে মিজানুর রহমান (৩৩) ও মৃত মনির উদ্দিনের ছেলে মোঃ আরজু আলম (৩৪)

      এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানান আশুগঞ্জ থানা পুলিশ।

      md saiful
      0 Comments