সুরেশ চন্দ্র রায়ঃমা নিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের তাড়াইল ও নয়াচর এলাকায় চলমান ৪টি ড্রেজারে ঘিওর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার ( ২২ সেপ্টেম্বর৷ ) বিকেলের দিকে সেনাবাহিনী ও আনসার সদস্যদের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাতিশা তুল ইসলাম ড্রেজারের ৮শ মিটার পাইপ ধ্বংস করেন। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ার কারণে মামলা কিংবা জরিমানা করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের পর স্থানীয়রা প্রতিবেদককে জানান, তাড়াইল,নয়াচর ছাড়াও পাশের গ্রাম শোলধারায় এখনো ৪টি ড্রেজার চলমান রয়েছে। যেগুলো নিয়ে কিছুদিন পূর্বে…
রাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন ইমারতে ইসলামিয়ার শীর্ষ উলামায়ে কেরামের একটি প্রতিনিধিদল। দলে রয়েছেন আল্লামা আব্দুল হামীদ মধুপুরী, আল্লামা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ, মাওলানা মামুনুল হক, মুফতী মুনির হুসাইন কাসেমী ও মুফতী হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী। সফরকালে প্রতিনিধি দলটি আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান, প্রধান বিচারপতি এবং দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা যায়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জাল দলিল তৈরি করে সরকারি কাগজপত্রে নামজারি করিয়ে জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্থাপনা সিলগালার দাবি জানিয়ে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কুমারশীল মোড়ের বাসিন্দা মো. আবুল কালাম আজাদ। অভিযোগপত্রে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে শুনানির পর কুমারশীল মোড়ের আলী ফার্মেসীর দেয়ালসংলগ্ন জায়গার জাল দলিলের ভিত্তিতে করা নামজারি বাতিলের আদেশ দেন এসিল্যান্ড। সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সহযোগিতায় জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়। তবে নামজারি বাতিল হওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি মো. তৌহিদুজ্জামান…
ভাবুন তো, এমন একটি ব্যাটারি যেটি কোনোদিন চার্জ দিতে হবে না! এখানে পাওয়ার ব্যাংক বা কয়েকদিন চার্জ না দিয়েও চলা ব্যাটারির কথা কিন্তু বলা হচ্ছে না। এটি এমন কিছু যা টানা ৫,৭০০ বছর বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিজ্ঞানীরা সত্যিই তৈরি করছেন এমন এক ডায়মন্ড ব্যাটারি, যেখানে ব্যবহার হচ্ছে কার্বন-১৪। সায়েন্স ও প্রযুক্তি ভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম উনিয়োঁ রায়ো জানায়, ক্যালিফোর্নিয়ার স্টার্টআপ এনডিবি ইনকর্পোরেটেডের সাথে যৌথভাবে ব্রিস্টল ইউনিভার্সিটির গবেষকরা প্রকল্পটি শুরু করেছেন। ধারণাটি সহজ মনে হলেও আসলে এটি বড় এক উদ্ভাবন। এখানে ব্যবহার করা হচ্ছে পারমাণবিক বর্জ্য, যেটিকে…
লিটন হোসাইন জিহাদ: ইন্টারনেটে এক সময় মানুষ পড়ার জন্য তথ্য খুজতো। পরে সবাই লেখা ও মত প্রকাশের সুযোগ পায়, ফেসবুক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্ম তৈরি হয়। এখন যে নতুন ধাপের কথা বলা হচ্ছে, তাকে ওয়েব ৩.০ বলা হয়। এটি এমন এক ইন্টারনেট যেখানে ব্যবহারকারী শুধু পাঠক বা লেখক নয়, নিজের তথ্যের প্রকৃত মালিকও হয়ে ওঠবে। ওয়েব ৩.০ তে তথ্য আর কোনো একক কোম্পানির সার্ভারে থাকবে না। বরং ব্লকচেইন নামের প্রযুক্তিতে হাজার হাজার কম্পিউটারে ছড়িয়ে থাকবে। ব্লকচেইনকে কল্পনা করুন বড় একটি খাতার মতো যেখানে সবার লেনদেন বা তথ্য একবার লিখলে মুছে…
জাহিদুল ইসলাম জিহাদ: বিশ্বের সেরা র্যাঙ্কিং ইউনিভার্সিটির মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়ার বুসান ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ (BUFS)–এর ডিন প্রফেসর সুন-হি কওন এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ও ডিএমআরসি কলেজ পরিদর্শন করেছেন এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে অভিভূত হয়ে উচ্চশিক্ষা প্রসারের আগ্রহ প্রকাশ করেছেন। এ সফরেই প্রাথমিক সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে ডিএমআরসি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা এবং BUFS-এর ডিন প্রফেসর সুন-হি কওন এর নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দলের সদস্য…
ঢাকার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের দোদিঘাটা এলাকায় অদ্ভুত এক দৃশ্য নজরে এসেছে। কৃষি জমিতে একটি গাভীর দুধ পান করেছে দুধরাজ সাপ। সোমবার দুপুরে ঘটা এ ঘটনাটি দেখতে জমায়েত হয় স্থানীয় মানুষজন। স্থানীয়রা জানান, গৌরাঙ্গ দাসের গাভীটি তখন মাঠে ঘাস খাচ্ছিল এবং ঘুমিয়ে পড়েছিল। এ সময় জঙ্গলের ভেতর থেকে একটি দুধরাজ সাপ বের হয়ে গাভীটির দুধ খেতে শুরু করে। উৎসুক জনতা দূর থেকে ঘটনাটি লক্ষ্য করে এবং মোবাইলে ভিডিও করেও ধরে রাখে। ঘটনার খবর পেয়ে গাভীর মালিক গৌরাঙ্গ চন্দ্র দাস মানিকগঞ্জের সিংগাইর এলাকার কবিরাজ জয়ন্ত শীলের সঙ্গে যোগাযোগ করেন। কবিরাজ গাভীটির গলায়…
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মনিয়ন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মনিয়ন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।