নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ায় লুৎফা মাহবুবা রুবি (৫৫) নামক এক নারীকে আত্মহত্যায় প্ররোচনা ও তার অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির নেতা সুজনকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু উক্ত নারীর আত্মহত্যা ও তার অর্থ আত্মসাতের সাথে কয়েকজন রাঘববোয়াল জড়িত আছে বলে জানা যাচ্ছে। মামলার এজহার অনুযায়ী স্থাবর সম্পত্তি ক্রয় প্রতারণায় সাজেদুল কিবরিয়া সুজনকে সহযোগিতা করেছেন প্রভাবশালী আরও তিন ব্যক্তি।এলাকাবাসীরা জানান, প্রতারক সুজনের সাথে উক্ত সম্পত্তির তিনজন ক্রেতা এই প্রতারণার সাথে সরাসরি যুক্ত আছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেই পুরো প্রতারণার বিষয়টি সামনে এসে যাবে। এদিকে সুজনের বহিস্কারাদেশটি জেলা…
আন্তর্জাতিক ডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে একটি মানবিক সহায়তা কেন্দ্রের নিকট ইসরায়েলি বাহিনীর চালানো গোলাগুলিতে কমপক্ষে ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০০ জনের বেশি।ঘটনাটি ঘটে শুক্রবার রাতে বা শনিবার ভোরে, যখন স্থানীয় বাসিন্দারা খাদ্য ও ত্রাণ সহায়তার জন্য ভিড় করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার পশ্চিম খান ইউনিসের আল-মাওাসি এলাকায় সহায়তার জন্য জড়ো হওয়া শতাধিক মানুষের ওপর আকস্মিকভাবে গুলি চালায় ইসরায়েলি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আল-খালীদি বলেন: “আমরা খাদ্য নিতে এসেছিলাম। হঠাৎ করেই গুলির শব্দ শুনি। মানুষ ছোটাছুটি শুরু করে। অনেকেই গুলি খেয়ে মাটিতে পড়ে যান।…
কক্সবাজার, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেয়া হবে না। আজ শনিবার দুপুর ২টায় কক্সবাজার শহরে জুলাই পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে সমাবেশে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘গত সরকার আমলে কক্সবাজার সন্ত্রাসী ও মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। নারায়ণগঞ্জ যেমন গডফাদার ছিল, কক্সবাজারেও গডফাদার ছিল। শেখ হাসিনা এক গডফাদার আর তার আন্ডারে ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। আবার নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না।’…
নগরের ব্যস্ত রাস্তাঘাট, ধুলোবালি আর কংক্রিটের জঞ্জালে ঢাকা জনজীবনে যখন প্রকৃতি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে, তখনই সবুজের নবদিগন্ত উন্মোচনে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে শুরু হয়েছে দশ দিনব্যাপী বৃক্ষমেলা ২০২৫। জেলা প্রশাসন ও বন বিভাগের সম্মিলিত উদ্যোগে পৌর মুক্তমঞ্চ চত্বরে আয়োজিত এই মেলা যেন শুধুই বৃক্ষ প্রদর্শনীর একটি আয়োজন নয়, বরং এটি হয়ে উঠেছে পরিবেশ সচেতনতা ও সবুজ বিপ্লবের এক অনন্য নিদর্শন। সকালের প্রথম সূর্যের আলোর সঙ্গে সঙ্গেই মুখর হয়ে ওঠে মেলার চত্বর। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন হাতে ব্যাগ নিয়ে, গাছের চারা কিনতে, পরামর্শ নিতে কিংবা শুধুই দেখতে।…
আহমদ রেজা,চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপি গন সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রিয় কমিটির নব নির্বাচিত সহ সাধারণ সম্পাদক আবু তাহের এর সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্ম বাস্তবায়নে লক্ষ্যে জনমত গঠন ও নতুন সদস্য সংগ্রহ করা এবং নবায়নের কর্মসূচি নির্বাচিত সাধারণ সম্পাদক আবু তাহের এর সংবর্ধনা অনুষ্ঠানে,প্রধান অতিথি : আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনের ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির,প্রধান বক্তা : মামুন খান…
লুৎফর সিকদার : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ শনিবার রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে।…
দেলোয়ার হোসাইন মাহদী: বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা জেলা শহরের প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়। জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহসিনুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, “২০১৩ সালের শাপলা চত্বরে এবং ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে সহস্রাধিক আলেম-ছাত্রের রক্ত ঝরানো হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনেও শহীদ হয়েছেন আবু…
কামাল উদ্দিন জয়: কক্সবাজারের উখিয়া উপজেলার ০৪নং ওয়ার্ডের খেওয়াছড়ি মসজিদ ঘাড়া এলাকার একজন প্রিয় মুখ ছিলেন মোয়াজ্জিন বাদশা মিয়াজির ছেলে মোহাম্মদ মাসন। মোয়াজ্জিন বাদশা মিয়াজি ধর্মপ্রাণ, শান্ত স্বভাবের এই মানুষটি স্থানীয় মসজিদে নিয়মিত আজান ও নামাজে ইমামের সহকারীর দায়িত্ব পালন করতেন। গত ১৩ জুলাই ২০২৫, রোজ রবিবার, এক মর্মান্তিক দুর্ঘটনায় তার ছেলে গুরুতর আহত হন। মায়ানমার সীমান্তে এক ল্যান্ডমাইন বিস্ফোরণে তার ডান পা ছিঁড়ে যায়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই দুর্ঘটনার ফলে তার পরিবার কঠিন আর্থিক সংকটে পড়েছে। চিকিৎসার খরচ এবং পরিবারের নিত্যদিনের ব্যয় নির্বাহ…