Journalism is no longer limited to collecting, writing, and publishing news. With the rapid development of digital technology, the nature of journalistic work has changed significantly. At the same time, there is a growing need for an integrated platform where journalists can communicate with one another, exchange information, improve their skills, explore job opportunities, create content, and build professional networks. Keeping this reality in mind, PothikTV.com has developed an integrated digital community platform specifically for journalists. According to the organization, it is Bangladesh’s first journalist community platform to bring together…
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার প্রায় সাড়ে চার লাখ মানুষের সরকারি চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল এই হাসপাতাল। প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয়শ রোগী চিকিৎসা নিতে আসেন এখানে। কিন্তু চিকিৎসক ও জনবল সংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতি, প্রয়োজনীয় সেবার সীমাবদ্ধতা এবং হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগের কারণে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করছেন রোগী ও স্বজনরা। সরেজমিনে হাসপাতাল ঘুরে রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসক সংকটের পাশাপাশি টিকিটের অতিরিক্ত মূল্য আদায়, সরকারি কাজে বহিরাগত ব্যক্তির সম্পৃক্ততা, হাসপাতালে ওষুধ থাকার পরও রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বলার অভিযোগ…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমিনপুর এলাকায় দীর্ঘদিন ধরে বর্জ্য অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নির্দিষ্ট স্থানে দীর্ঘদিন ধরে বর্জ্য জমে থাকায় এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ, তৈরি হচ্ছে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ। বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের দাবিতে গত ৫ জুন আমিনপুরে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন করেন এলাকাবাসী। আন্দোলনের পর বিষয়টি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় যোগাযোগ করা হলে বর্জ্য ফেলার স্থানটির চারপাশে দেয়াল নির্মাণের আশ্বাস দেওয়া হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সেই দেয়াল নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সমস্যার সমাধানে পরবর্তীতে জেলা প্রশাসকের…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া, ৬ জুন ২০২৬:তরুণদের মধ্যে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সচেতনতা এবং নিরাপদ ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে "ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)" প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন।ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় এ আয়োজন বাস্তবায়িত হয়।অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩০ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। অরিয়েন্টেশন সেশন পরিচালনা করেন প্রত্যাশীর সিএসও পুষ্প রানী বৈদ্য এবং এইচআর প্রতিনিধি শেখ সামিউল ইসলাম।কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, তথ্য…
মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশগ্রহকারী এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন একাধিক আওয়ামী নেতা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবরটি জানিয়েছে টাইমস অব বাংলাদেশ।দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্যেও বলা হয়েছে বলে আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন। আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যাই বলছেন না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে স্ট্যান্টবাজি হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এটি দলের কর্মীদের চাঙ্গা রাখার কৌশল মাত্র।…
হামের রোগী ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের ঈদে ছুটি হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি আছে, সে হাসপাতালে ঈদের ছুটির মধ্যে চিকিৎসকরা থাকবেন কি না, নাকি ছুটিতে চলে যাবেন- এ প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, থাকবেন ইনশাল্লাহ। আমরা অলরেডি সার্কুলার দিয়েছি। ধন্যবাদ আপনাকে এটা বলাতে, এটাও আপনারা আশ্বস্ত হতে পারেন, আমরা সতর্ক করছি। হামের রোগী এবং জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তারের, নার্সের ছুটি হবে না। থাকতে…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স সোসাইটি (এইচআরডিএস) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।শনিবার (২৩ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।মানববন্ধনে সভাপতিত্ব করেন এইচআরডিএস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠান…