**”অবশেষে মুখ খুললেন রাশমিকা: বিজয় দেবরকোন্ডার সঙ্গে বাগদানের গুঞ্জনে তার স্পষ্ট জবাব”**

1 min read 3 words 21 views

দক্ষিণের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। বাগদান সেরে ২০২৬ সালের শুরুর দিকে বিয়ে—এমন খবরও ঘুরে বেড়াচ্ছিল ভারতীয় গণমাধ্যমে। তবে এত দিন ব্যক্তিজীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন রাশমিকা। অবশেষে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবার সরাসরি এ প্রশ্নের জবাব দিলেন তিনি।

চলতি বছর ক্যারিয়ারের সেরা সময় পার করছেন অভিনেত্রী। বছরের শুরুতে ‘ছাবা’ থেকে শুরু করে সর্বশেষ ‘দ্য গার্লফ্রেন্ড’—রাশমিকার মুক্তিপাওয়া পাঁচটি সিনেমা ২০২৫ সালে বক্স অফিসে আয় করেছে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি। তিনি বলেন, “সত্যি বলতে এ বছরটা আমার কাছে স্বপ্নের মতো। বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চেয়েছিলাম, সেটা এই বছরই বাস্তব হয়েছে ।

সম্প্রতি শোনা যায়, গত অক্টোবরেই হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নাকি বাগদান সারেন রাশমিকা ও বিজয়। এমন ইঙ্গিতও পাওয়া যায়, বাগদান সত্যি এবং বিয়ে হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউই।

সাক্ষাৎকারে সঞ্চালক অনুপমা চোপড়া সরাসরি জিজ্ঞেস করেন- বিয়ের খবর তিনি স্বীকার করবেন, নাকি এটিকে গুজব বলবেন? কিছুক্ষণ ভেবে রাশমিকা হেসে বলেন, “আমি কোনোটাই করব না।” এরপর যোগ করেন, “সময় হলে আমরাই জানাব।”

ভক্তরা মনে করছেন, রাশমিকার এই উত্তরই তাঁদের সম্পর্কের ইঙ্গিত। তবে অভিনেত্রী স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত কিছু শেয়ার করার আগে তিনি একটু সময় নিতে চান।

উল্লেখ্য, ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ -এ একসঙ্গে অভিনয়ের পর থেকেই রাশমিকা-বিজয়ের প্রেমের খবর আলোচনায়। সাম্প্রতিক নিউইয়র্ক ইন্ডিয়া ডে প্যারেডের মতো নানা অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে। ২০২৪ সালে দুজনেই জানিয়েছিলেন—তারা ‘সিঙ্গেল নন’, তবে সঙ্গীর নাম প্রকাশ করেননি।

Related Articles

৭৭তম এমি অ্যাওয়ার্ডস ২০২৫ পুরস্কার বিজয়ীদের পূর্ণ তালিকা

1 min read 3 words 172 views আমেরিকার লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হলো ৭৭তম এমি পুরস্কারের জমকালো অনুষ্ঠান। তারকাবহুল আসরে আমেরিকান প্রাইম টাইম টেলিভিশনের…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 447 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

যৌন কেলেঙ্কারিতে শেষ হয় ১০ তারকার ক্যারিয়ার

1 min read 5 words 553 views কেভিন স্পেসি হলিউডের অন্যতম সেরা অভিনেতাদের একজন কেভিন স্পেসির তারকাখ্যাতি ছিল আকাশছোঁয়া। ‘আমেরিকান বিউটি’, ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ তারকা…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.5K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

“আর্থিক দারিদ্র্য থেকে কৃষকের মুক্তির উপায়: নিজের উৎপাদন নিজেই গড়ে তোল”

1 min read 38 words 377 views লিটন হোসাইন জিহাদ: বাংলাদেশের ক্ষুদ্র কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার মেরুদণ্ড, কিন্তু তারা আজ হারিয়ে যাচ্ছে অবমূল্যায়নের ল্যাবরিতে। জীবনের…

Responses