যৌন কেলেঙ্কারিতে শেষ হয় ১০ তারকার ক্যারিয়ার

যৌন কেলেঙ্কারিতে শেষ হয় ১০ তারকার ক্যারিয়ার
1 min read 5 words 562 views

কেভিন স্পেসি

হলিউডের অন্যতম সেরা অভিনেতাদের একজন কেভিন স্পেসির তারকাখ্যাতি ছিল আকাশছোঁয়া। ‘আমেরিকান বিউটি’, ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ তারকা বড় ঝামেলায় পড়েন ২০১৭ সালে। দুবারের অস্কারজয়ী কেভিনের বিরুদ্ধে অভিনেতা অ্যান্টনি র‌্যাপ অভিযোগ করেন, ১৯৮৬ সালে যখন তিনি মাত্র ১৪ বছরের, কেভিন স্পেসির হাতে যৌন নিপীড়নের শিকার হন। এরপর আরও ২০ জনের বেশি পুরুষ অভিনেতার বিরুদ্ধে একই অভিযোগ করেন। নেটফ্লিক্স সঙ্গে সঙ্গে কেভিন স্পেসিকে আলোচিত সিরিজ ‘হাউস অব কার্ডস’ থেকে বাদ দেয়। প্রযোজনা সংস্থাগুলো চুক্তি বাতিল করে।

জনমতের চাপ ও মিডিয়ার প্রবল সমালোচনায় তাঁর ভাবমূর্তি ভেঙে পড়ে। কিছু মামলায় খালাস পেলেও, এখনো বড় প্রযোজনা সংস্থাগুলোতে কাজ পাচ্ছেন না অভিনেতা।

হার্ভে ওয়েনস্টিন

হলিউডের অন্যতম প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়েনস্টিন। ‘শেক্‌সপিয়ার ইন লাভ’, ‘পাল্ফ ফিকশন’-এর মতো সিনেমা এসেছে তাঁর কাছ থেকে। কিন্তু ২০১৭ সালে নিউইয়র্ক টাইমসে তাঁর যৌন কেলেঙ্কারি প্রকাশিত হয়। বলা হয়, তিনি দুই দশকের বেশি সময় ধরে অভিনেত্রী ও কর্মীদের যৌন হয়রানি, ধর্ষণ ও ক্ষমতার অপব্যবহার করেছেন। বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়, মিটু আন্দোলন শুরু হয়; মুখ খোলেন অনেক অভিনয়শিল্পী। ৮০ জনের বেশি নারী প্রকাশ্যে অভিযোগ করেন ওয়েনস্টিনের বিরুদ্ধে। একে একে সব স্টুডিও ও সংগঠন তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ২০২০ সালে আদালত তাঁকে ২৩ বছরের কারাদণ্ড দেন। তিনি এখন কারাগারে।

শাইনি আহুজা

২০০৯ সালে ‘গ্যাংস্টার’, ‘লাইফ ইন আ…মেট্রো’ তারকা শাইনি আহুজার বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপরেই কার্যত তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যায়। ২০১১ সালে দোষী সাব্যস্ত হয়ে ৭ বছরের সাজা পান। জামিনে মুক্ত হলেও বলিউডে ফেরার চেষ্টা করেন শাইনি। কয়েকটি ছবিতে ছোটখাটো চরিত্র করলেও আগের অবস্থায় আর ফিরতে পারেননি তিনি।

বিল কসবি

যুক্তরাষ্ট্রের কমেডিয়ান ও অভিনেতা বিল কসবি বড় ধাক্কা খান ২০১৪ সালে। ১২ জনের বেশি নারী অভিযোগ করেন, ১৯৬০-এর দশক থেকে তিনি তাঁদের মাদক খাইয়ে যৌন নির্যাতন করেছেন। তাঁর শো ও চুক্তি বাতিল হয়। আদালতে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড হয়। ২০২১ সালে মুক্তি পেলেও তাঁর হারানো সিংহাসন আর ফিরে পাননি অভিনেতা।

আর কেলি

প্রখ্যাত আরঅ্যান্ডবি গায়ক আর কেলি ‘আই বিলিভ আই ক্যান ফ্লাই’ গানটি দিয়ে বিশ্বজোড়া জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু বছরের পর বছর তাঁর বিরুদ্ধে নাবালিকাদের যৌন নির্যাতন, মানব পাচার ও পর্নোগ্রাফি তৈরির অভিযোগ ওঠে। ২০২২ সালে ৩০ বছরের কারাদণ্ড হয়। তাঁর গান এখন প্রায় কোথাও বাজানো হয় না।

লুইস সি কে

স্ট্যান্ড-আপ এই কমেডিয়ানের বিরুদ্ধে একাধিক নারী যৌন নিপীড়নের অভিযোগ করেন। ২০১৭ সালে তাঁর বিরুদ্ধে পাঁচ নারী সুনির্দিষ্ট অভিযোগের পরেই নেটফ্লিক্স ও এইচবিও তাঁর সঙ্গে সব প্রজেক্ট বাতিল করে। বড় ট্যুর ও অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। কিছুদিন বিরতির পর আবারও কাজে ফিরেছেন লুইস, কিন্তু আগের ফর্মে আর ফিরতে পারেননি।

মেলানি মার্টিনেজ

পপ গায়িকা মেলানি মার্টিনেজের বিরুদ্ধে প্রাক্তন বন্ধু যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। যদিও মার্টিনেজ অভিযোগ অস্বীকার করেন, তবু অনলাইনে তীব্র প্রতিক্রিয়া হয়। একপর্যায়ে সাময়িকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিতে বাধ্য তিনি। ২০২৩ সালে নতুন অ্যালবাম প্রকাশ করলেও সেভাবে সাড়া মেলেনি।

ব্রায়ান সিঙ্গার

মার্কিন নির্মাতা ব্রায়ান সিঙ্গার পরিচিত ‘এক্স-মেন’, ‘বোহিমিয়ান র‍্যাপসোডি’র মতো সিনেমার জন্য। তবে তাঁর বিরুদ্ধে একাধিক নাবালক যৌন নির্যাতনের অভিযোগ করে। যদিও আইনি রায়ে দোষ প্রমাণিত হয়নি, তবু প্রযোজকরা তাঁকে বাদ দেন। ২০১৯ সালে ‘ডার্ক ফোনিক্স’-এর পর আর কোনো চলচ্চিত্র নির্মাণ করতে পারেননি তিনি।

রিয়া সেন

শুরুটা মন্দ ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকেই ‘স্টাইল’ সিনেমা ব্যবসায়িক সাফল্য পায়। ছিলেন মডেল। ১৯৯৮ সালে ফাল্গুনী পাঠাকের মিউজিক ভিডিওতে নজর কাড়েন। হিন্দি, বাংলাসহ অনেক সিনেমার প্রস্তাব আসতে থাকে। একের পর এক সিনেমায় যুক্ত হন। কিন্তু একটি ঘটনা থমকে দেয় এই অভিনেত্রীর ক্যারিয়ার। ২০০৫ সালে রিয়া সেনের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়। ধারণা করা হয়, ভিডিওতে তাঁর সঙ্গে ছিলেন রিয়ার সেই সময়ের প্রেমিক আসমিত প্যাটেল। এ ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই তুমুল বিতর্ক শুরু হয়। অনেক সিনেমা থেকে বাদ পড়েন তিনি। পরে টুকটাক অভিনয় করলেও রিয়া আর প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি।

প্রিয়াঙ্কা পণ্ডিত

তিনি ছিলেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় তারকা। তবে একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের জেরে তাঁর ক্যারিয়ার কার্যত শেষ হয়ে গেছে। এরপর থেকেই আর প্রকাশ্যে খুব একটা দেখা যায় না তাঁকে। গণমাধ্যমে সাক্ষাৎকার দেন না। জানা গেছে, কয়েক বছর আগে তিনি বিয়ে করেছেন। তবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

Related Articles

৭৭তম এমি অ্যাওয়ার্ডস ২০২৫ পুরস্কার বিজয়ীদের পূর্ণ তালিকা

1 min read 3 words 174 views আমেরিকার লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হলো ৭৭তম এমি পুরস্কারের জমকালো অনুষ্ঠান। তারকাবহুল আসরে আমেরিকান প্রাইম টাইম টেলিভিশনের…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 620 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.4K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.7K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

Responses