আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে কাজ করি: শহিদুল আলম তালুকদার

1 min read 2 words 42 views

 

জিহাদুল ইসলাম জিহাদ:পটুয়াখালী -২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদার নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন,’মনোনয়ন ঘোষণার আগে মনোনয়ন প্রত্যাশীরা বলেছেন ধানের শীষ প্রতীক যে পাবে আমরা তার সাথে থাকবো। কিন্তু মনোনয়ন ঘোষণার পর এখন কেন বলছেন এ মনোনয়ন মানি না? আপনাদের সকলকে আহ্বান জানাই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে কাজ করে এই আসনটি বিএনপিকে উপহার দেই।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে শহরের পাবলিক মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশেষ দোয়া মিলাদে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,“আমিই প্রথম এ আসন থেকে এমপি হিসেবে নির্বাচিত হই। আমার হাত ধরেই এ আসনে বিএনপির জনপ্রিয়তার সৃষ্টি হয়েছে। আমাকে আপনারা না চিনলেও আসম ফিরোজ চেনে আমি কেমন।”

তিনি এ আসনের জামায়াত সম্পর্কে বলেন,“এখানে জামায়াত বড় ঘাঁটি করেছে। জামায়াতকে প্রতিহত করতে শহিদুল আলমকে লাগে না?”তখন উপস্থিত জনতা বলেন— ‘লাগে!’

দোয়া–মিলাদে সাবেক এমপি ও বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদার আরও বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তিনি কেবল একজন নেত্রী নন, তিনি আমাদের অভিভাবক। তিনি দীর্ঘদিন দেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, জুলুম সহ্য করেছেন। আজ যখন তিনি জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে, তখন আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন।”

দোয়া–মিলাদ পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাবিব।

দোয়া–মিলাদে উপস্থিত ছিলেন , সাবেক এমপি শহিদুল আলমের স্ত্রী সালমা আলম লিলি, তাঁর ভাই ও বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির সহসভাপতি শাহজাহান হাওলাদার, বিএনপি নেতা সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, বিএনপি নেতা ইমতিয়াজ রসুল পান্নু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক অলিউল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।

আর উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আব্দুল আল মামুন।

Related Articles

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শোক ও সমবেদনা প্রকাশ

1 min read 0 words 755 views সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন…

ব্রাহ্মণবাড়িয়ার ৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, নাম নেই রুমিন ফারহানার

1 min read 16 words 409 views ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন পাবেন বলে মনে…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 147 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

1 min read 21 words 269 views বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য…

Responses