খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি গতকাল (সোমবার, ৩ নভেম্বর) ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সে তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে প্রার্থী হয়েছেন খালেদা জিয়া। বিএনপির এই ঘোষণা প্রকাশের একদিন পরই এনসিপির পক্ষ থেকে জানানো হলো, এসব আসনে তারা কোনো প্রার্থী দেবে না।

ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে প্রার্থী হয়েছেন খালেদা জিয়া
ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে প্রার্থী হয়েছেন খালেদা জিয়া

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘খালেদা জিয়ার আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না। এই গণঅভ্যুত্থানের পরে নতুন একটি সৌন্দর্য এসেছে—খালেদা জিয়া প্রার্থী হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। তার আপসহীন ও লড়াকু নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে অনেক শক্তিশালী করেছে।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানও প্রার্থী হয়েছেন। তিনি যদি বাংলাদেশে আসেন, আমরা তাকেও স্বাগত জানাই। জামায়াত ইসলামের আমির, তিনিও প্রার্থী হচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি মজলুম ছিলেন, তাকেও আমরা স্বাগত জানাই।

 

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আমরা ভাবছি কীভাবে খালেদা জিয়া, তারেক রহমান, জামায়াতের আমির, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর—যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের সহযোদ্ধা, তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে পার্লামেন্টে নিয়ে আসা যায়।’

এনসিপির নেতা আরও জানান, সেই চিন্তা থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, খালেদা জিয়ার আসনে এনসিপির পক্ষ থেকে কোনো প্রার্থী দেয়া হবে না।

এদিকে, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে এনসিপি। এ সপ্তাহের মধ্যেই প্রায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

Related Articles

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শোক ও সমবেদনা প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার (৩০ ‍ডিসেম্বর)…

বগুড়া-৭ ও ৬ আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ: নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের…

ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি-২ আসনে ১০ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন…

ক্ষমতার পালাবদলে নতুন অধ্যায়: তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি, সামনে কঠিন চ্যালেঞ্জ

মাত্র দুই বছর আগেও অনেকের কল্পনায় ছিল না যে শেখ হাসিনার টানা ১৫ বছরের ক্ষমতার ভিত্তি এত দ্রুত ভেঙে পড়বে, কিংবা দীর্ঘদিন কার্যত কোণঠাসা থাকা…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

Responses