গাইবান্ধা ৪ আসনের ভোট বাতিল ও ফলাফল স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

1 min read 4 words 14 views

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ
৪ আসনের ১০ টি কেন্দ্রে ভোট কারচুপির  প্রতিবাদে
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ই
ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের দলীয় কার্যালয়ে
এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ -৪ আসনের দাড়িপাল্লা
প্রতিকের প্রার্থী আব্দুর রহিম সরকার।

তিনি বলেন,
বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,  কুমিরা ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোপালপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোচাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামগাছা সরকারি প্রাথমিক
বিদ্যালয় সহ ১০ টি কেন্দ্রে পোলিং এজেন্টদের জোরপুর্বক বের করে দিয়ে ধানের শীষ প্রতীকে
জাল ভোট দেয়।

তিনি আরো
অভিযোগ করেন, তিনি এসব অনিয়মের কথা জানতে পেরে ভোটকেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসার
কে ব্যবস্থা নিতে বললে বিষয়টি আমলে নেন নি। পরে তিনি সহকারী রিটানিং অফিসার ও রিটার্নিং
অফিসার কে প্রাথমিকভাবে মৌখিক অবহিত করা সহ লিখিত অভিযোগ করেন। অভিযোগ সমুহের বিপরীতে
ছবি, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে বলে জানান।

তিনি অতিদ্রুত
দখলকৃত কেন্দ্রে ফলাফল বাতিল করে পুনোরায় ভোট গ্রহনের দাবি জানান। সংবাদ সম্মেলনে জেলার
জামায়াত দলীয় সংসদ সদস্যরা সহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য

1 min read 8 words 331 views ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন…

জুলাই জাতীয় সনদে সম্মতি নেবে গণভোট, সংসদ গঠনে ভোট ১২ ফেব্রুয়ারি

1 min read 5 words 483 views নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থাকবে…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.3K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

1 min read 6 words 185 views স্টাফ রিপোর্টার : ঝালকাঠি-২ আসনে ১০ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের প্রতি আনুষ্ঠানিক…

বিএনপি প্রার্থীর মনোনয়ন অনিশ্চিত, কুমিল্লা-৪ এ জয়ের দ্বারপ্রান্তে হাসনাত

1 min read 2 words 90 views কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন নির্বাচন কমিশন…

Responses