ঝিনাইদহে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

1 min read 1 words 143 views

স্টাফ রিপোর্টার : যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহে শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল এবং ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ সদর কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম।

মেলার আয়োজন করে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবারের মেলায় মোট ১৮টি স্টল অংশগ্রহণ করে, যেখানে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, কৃষিযন্ত্র, সার ব্যবস্থাপনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রদর্শন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খরচ হ্রাস এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এই মেলার মূল লক্ষ্য। কৃষকদের মাঝে নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা পৌঁছে দিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Related Articles

সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে ৯ কিলোমিটারজুড়ে ঋতুভিত্তিক রঙিন ফুলের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

1 min read 1 words 249 views ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হলো এক ব্যতিক্রমধর্মী ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত উদ্যোগ—ঋতুভিত্তিক…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 627 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

ব্রাহ্মণবাড়িয়ায় ‘সৃষ্টির নেশায়’ বিজ্ঞান মেলা: উদ্ভাবনের নতুন দিগন্তে শিক্ষার্থীরা

1 min read 19 words 158 views মো মনির হোসেন : বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা—‘সৃষ্টির নেশায়’। পিএসই প্রকল্পের উদ্যোগে…

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত-২০২৫

1 min read 12 words 135 views   লুৎফর সিকদার গোপালগঞ্জ: গোপালগঞ্জে নানা আয়োজনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য…

কর্মকর্তারা বিশ্বরোড়ে আছেন কিনা দেখতে ভিডিও কল দিলেন সড়ক উপদেষ্টা

1 min read 14 words 424 views কর্মকর্তারা সড়কে আছেন কিনা তা নিশ্চিত হতে ভিডিও কল দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ…

Responses