ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের থানা ঘেরাও

1 min read 1 words 5 views

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। হঠাৎ এ ধরনের কর্মসূচি পালনের ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে জেলা শহরের পূর্ব মেড্ডার কোকিল টেক্সটাইল এলাকা থেকে মিছিলটি বের হয়ে সমাজসেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়। কয়েক মিনিট স্থায়ী এ মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া শহর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী আকস্মিকভাবে এ মিছিল বের করেন। পূর্ব ঘোষণা ছাড়াই মিছিলটি অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি নিয়ে নানা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করেন। পরে তারা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ঘেরাও করে প্রতিবাদ জানান।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন বলেন, “কয়েকজন টোকাই ও মাদক ব্যবসায়ীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ চোরাগোপ্তা মিছিল করে পালিয়ে গেছে। আমরা মোটরসাইকেলের বহর নিয়ে সারা শহর তল্লাশি করেও ছাত্রলীগের কাউকে খুঁজে পাইনি। প্রশাসনের গাফিলতির কারণেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা এ ধরনের তৎপরতা চালানোর সুযোগ পেয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।”

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “বিষয়টি আগে থেকে আমাদের জানা ছিল না। কোনো গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে অবগত করেনি। মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অভিযান চালানো হচ্ছে।”

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

1 min read 1 words 0 views স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা নাগাদ পর্যন্ত পৃথক তিনটি মিছিল…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 776 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

সাদ্দাম হত্যা মামলার প্রধান আসামির ফাঁসি ও স্থায়ী বহিষ্কারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

1 min read 1 words 169 views ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যা মামলার প্রধান আসামি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (পদ স্থগিত)…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.8K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.8K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

Responses