ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নির্ধারণ করবে এবারের গণভোট: বরিশালে অধ্যাপক আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে—তা নির্ধারণ করে দিতেই এবারের গণভোট। জনগণের মালিকানাভিত্তিক রাষ্ট্র গড়তে এই গণভোট একটি ঐতিহাসিক সুযোগ, যা সবাইকে কাজে লাগাতে হবে।

রোববার (১১ জানুয়ারি) বরিশালের বেলস পার্কে দেশব্যাপী গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন।

বরিশাল বিভাগের কমিশনার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিভাগীয় ও জেলা পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির প্রথম দিনে বরিশাল বিভাগের ইমামদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত ১ হাজার ২০০–এর বেশি ইমাম অংশগ্রহণ করেন।

সম্মেলনে অধ্যাপক আলী রীয়াজ বলেন, অনেক সংগ্রামের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের প্রকৃত মালিক দেশের জনগণ। আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিরা কীভাবে দেশ পরিচালনা করবেন, তা এই গণভোটের মাধ্যমেই নির্ধারণ করার সুযোগ এসেছে।

তিনি আরও বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চেয়েছিলাম, যেখানে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে। কিন্তু বিগত ৫৪ বছরেও সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পারিনি। বিশেষ করে গত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসন, নিপীড়ন ও অত্যাচার প্রমাণ করে দিয়েছে—এই ব্যবস্থার পরিবর্তন ছাড়া সামনে এগোনো সম্ভব নয়।

রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, সাধারণ নির্বাচনে আমরা পছন্দের প্রার্থী নির্বাচন করি, আর গণভোটের মাধ্যমে নির্ধারণ করি—দেশ কোন পথে চলবে। রাজনৈতিক মত আলাদা হতে পারে, কিন্তু আগামীর বাংলাদেশ কেমন হবে, সে বিষয়ে আমাদের একমত হতে হবে।

তিনি মানবিক মর্যাদা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে গণভোটে অংশগ্রহণ এবং এ বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি খুনি মাফিয়াকে দেশ থেকে বিতাড়িত করে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া শুরু করেছি। আসন্ন গণভোট এই পথচলার পরবর্তী বড় ধাপ।

তিনি সতর্ক করে বলেন, এই গণভোট ব্যর্থ হলে সেই খুনি মাফিয়া আবার ফিরে আসবে। তাই গণভোট সফল করার কোনো বিকল্প নেই।

এ সময় তিনি অভিযোগ করেন, পলাতক ফ্যাসিস্ট শক্তি লুটের টাকায় অপপ্রচার চালিয়ে গণভোট নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে সত্য তথ্য তুলে ধরে মানুষের বিভ্রান্তি দূর করতে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সম্মেলনে অংশ নেওয়া ইমামরা গণভোটের গুরুত্ব তুলে ধরে ধর্মীয় ও সামাজিক পরিসরে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনা ও পরিবর্তনের শিক্ষা’—শিক্ষা ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশোত্তর বাংলাদেশে আমাদের প্রত্যাশা ও ভাবনা কী? নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব দিতে হবে। সেজন্য আমার এরই মধ্যে তারুণ্যের…

নাটোর-৪ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরদার প্রচারণা

গণভোট কী? কেন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে- তা নিয়ে জোড় প্রচারণা শুরু করেছে স্থানীয় প্রশাসন। হাট-বাজার, গ্রাম-গঞ্জের সাধারণ মানুষকে গণভোট সম্পর্কে ধারণা দিতে চলছে…

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ জানুয়ারি ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন, কীভাবে বাংলাদেশের জুলাই বিপ্লব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে…

Responses