রাত পোহালেই ভোটের মহাযজ্ঞ, প্রস্তুত দেশ

অপেক্ষার
অবসান
ঘটিয়ে
রাত
পোহালেই
শুরু
হচ্ছে
ত্রয়োদশ
জাতীয়
সংসদ
নির্বাচন।

 বুধবার
সকাল থেকেই দেশজুড়ে ৪২ হাজার ৭৭৯টি
ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও বাক্সসহ সব
নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হবে, যেখানে ভোটাররা একসঙ্গে দুটি ব্যালটে ভোট দেবেন—সংসদ নির্বাচনে সাদা এবং গণভোটে গোলাপি ব্যালটে।

এবার ২৯৯ আসনে লড়ছেন ১ হাজার ৭৫৫
জন প্রার্থী, ভোটার সংখ্যা ১২ কোটির বেশি।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন
নিশ্চিত করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য
মাঠে থাকছেন, সহায়তায় থাকছে ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপের ডিজিটাল নজরদারি।

পাশাপাশি ২ হাজারের বেশি
নির্বাহী ও ৬৫৭ জন
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে কঠোর
নিরাপত্তা আর প্রশাসনিক প্রস্তুতির
মধ্য দিয়ে দেশ তাকিয়ে আছে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোটের  দিকে।

আরো সংবাদ

ব্যানার চুরি ঠেকাতে সিসি ক্যামেরা, নোয়াখালীতে জামায়াত প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ

Related Articles

জুলাই জাতীয় সনদে সম্মতি নেবে গণভোট, সংসদ গঠনে ভোট ১২ ফেব্রুয়ারি

নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থাকবে সাদা রঙের। উভয় ব্যালটে সিল ব্যবহার করে…

নাটোর-৪ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরদার প্রচারণা

গণভোট কী? কেন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে- তা নিয়ে জোড় প্রচারণা শুরু করেছে স্থানীয় প্রশাসন। হাট-বাজার, গ্রাম-গঞ্জের সাধারণ মানুষকে গণভোট সম্পর্কে ধারণা দিতে চলছে…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন রুমিন ফারহানা। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে…

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের…

Responses