সাদ্দাম হত্যা মামলার প্রধান আসামির ফাঁসি ও স্থায়ী বহিষ্কারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যা মামলার প্রধান আসামি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (পদ স্থগিত) দেলোয়ার হোসেন ওরফে দিলীপের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে শহরের কান্দিপাড়া এলাকা থেকে ১০ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল উদ্দিন আহমেদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল-আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসনাত ভজন এবং জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মেরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, একজন ছাত্রদল নেতাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পদ স্থগিত করা যথেষ্ট নয়। অবিলম্বে দেলোয়ার হোসেন দিলীপকে স্বেচ্ছাসেবকদলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। একই সঙ্গে দ্রুত বিচার সম্পন্ন করে হত্যাকারীর ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান তারা। দাবি পূরণ না হলে থানা ঘেরাওসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, নিহত সাদ্দাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন। গত ২৭ নভেম্বর রাতে শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ওরফে দিলীপকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর র‍্যাব অভিযান চালিয়ে ঢাকার একটি এলাকা থেকে প্রধান আসামি দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেপ্তার করে। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি তার সাংগঠনিক পদ স্থগিত করে। তবে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পদ স্থগিতের সিদ্ধান্তকে অপর্যাপ্ত উল্লেখ করে স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।

Related Articles

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো হয়। সত্তর বছর বয়স্ক সাংবাদিক আ. ফ.…

নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী…

মানিকগঞ্জে এস এ জিন্নাহ কবিরের বিশাল মোটরসাইকেল শোডাউন

সুরেশ চন্দ্র রায়, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবীরের সমর্থনে ঘিওর উপজেলার…

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের থানা ঘেরাও

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। হঠাৎ এ ধরনের কর্মসূচি পালনের ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি…

কর্মকর্তারা বিশ্বরোড়ে আছেন কিনা দেখতে ভিডিও কল দিলেন সড়ক উপদেষ্টা

কর্মকর্তারা সড়কে আছেন কিনা তা নিশ্চিত হতে ভিডিও কল দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ…

Responses