সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

1 min read 3 words 33 views

খেলাধুলা : সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ ভারতের অরুণাচলের ইউপিয়ায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ১৮ মে ফাইনালে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

আজকের ম্যাচ প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে আসে তিনটি গোল। ম্যাচের ৭৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে আশিকুর রহমান হেড করে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৮০ মিনিটে ফয়সাল নিজেই স্কোরশিটে নাম লেখান মানিকের পাস থেকে।

খেলার ৮৬ মিনিটে একটি গোল করে ব্যবধান কমায় নেপাল। ইনজুরি সময়ে সমতা ফেরাতে চাপ বাড়ালেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়ভাবে তা প্রতিহত করে।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 435 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

প্রথমবারের মতো এমএলএসের গোল্ডেন বুট জিতলেন মেসি

1 min read 8 words 47 views এমএলএসে গোলের পর গোল করে চলছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা গত ম্যাচে করেছিলেন জোড়া গোল। এবার…

চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি লিটন দাস: ভারতের বিপক্ষে লিটন খেলবেন কি–না, জানা যাবে সন্ধ্যা

1 min read 0 words 101 views রাতে (২৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলের…

নভেম্বরে ইউরোপের দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

1 min read 7 words 127 views নভেম্বরের ফিফা উইন্ডোতে আজারবাইজান নারী দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের…

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

1 min read 4 words 402 views ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে থাকা ৫৩টি ব্যাংক…

Responses