সেন্টমার্টিনে মা কচ্ছপের প্রাণহানি: জালে আটকা পড়ে ও আঘাতে মারা যাচ্ছে বিপন্ন প্রাণী

1 min read 0 words 10 views

চলতি ডিসেম্বর মাসে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র সৈকতে মোট ১১টি সামুদ্রিক মা কচ্ছপ ভেসে এসেছে। এর মধ্যে ৮টি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ৩টি মা কচ্ছপ জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। জীবিত কচ্ছপগুলো বর্তমানে সংরক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত কচ্ছপগুলোর কয়েকটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধ মাছ ধরার জাল, নৌযানের প্রপেলারের আঘাত বা প্রতিকূল সামুদ্রিক পরিবেশের কারণে কচ্ছপগুলো আহত হয়ে তীরে ভেসে এসেছে এবং মারা গেছে।

সেন্টমার্টিনের পরিবেশকর্মী আবদুল আজিজ জানান, “ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সামুদ্রিক কচ্ছপের প্রজনন ও ডিমপাড়ার মৌসুম। এ সময় মা কচ্ছপগুলো উপকূলের কাছাকাছি চলে আসে। অবৈধ জাল ব্যবহার এবং নৌযানের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রতিবছর অনেক কচ্ছপ মারা যায়।”

তিনি আরও জানান, চলতি ডিসেম্বরের শুরুতে সেন্টমার্টিনের বিভিন্ন বালিয়াড়ি থেকে এক থেকে দুই দিন পরপর ৮টি মা কচ্ছপ মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে সেগুলো মাটিচাপা দেওয়া হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ৩টি কচ্ছপ বর্তমানে সংরক্ষণে রয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সভাপতি এইচ. এম. এরশাদ বলেন, সেন্টমার্টিনসহ দেশের উপকূলীয় এলাকায় সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণে নিয়মিত টহল, দ্রুত উদ্ধার ব্যবস্থা এবং স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি জরুরি। তা না হলে বিপন্ন এই প্রাণীর অস্তিত্ব দীর্ঘমেয়াদে মারাত্মক হুমকির মুখে পড়বে।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, সেন্টমার্টিন সমুদ্র সৈকতে মৃত ও জীবিত কচ্ছপ ভেসে আসার বিষয়টি আমরা জেনেছি। জীবিত উদ্ধার হওয়া মা কচ্ছপকে নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে তাদের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সুস্থ হলে কচ্ছপগুলো পুনরায় গভীর সমুদ্রে অবমুক্ত করা হবে। মৃত কচ্ছপগুলো মাটিতে পুঁতে দেওয়া হয়েছে।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.5K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

বারবার অভিযানের পরও উড়াল গ্যাস বন্ধ হয়নি, বাকাইল যেন বিস্ফোরণের অপেক্ষায়

1 min read 11 words 698 views ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলছে। এ কারণে গ্রামটি…

উপকূলের মানুষের সংকট ইশতেহারে অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি রাজনৈতিক নেতাদের

1 min read 2 words 90 views আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সংকট নিরসনে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার অঙ্গীকার…

রিমান্ড শুনানিতে ফাঁস ভয়াবহ লোমহর্ষক নির্যাতনের কাহিনি, কাঁপল আদালত

1 min read 1 words 244 views বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদ্য সাবেক এমডি সাফিকুর রহমানসহ চার আসামির রিমান্ড শুনানিতে শিশু গৃহকর্মী মোহনাকে নির্যাতনের ভয়াবহ ও…

Responses