ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন

1 min read 2 words 20 views

 

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহায়তায় “এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পিস এম্বাসেডর এ.বি.এম. মোমিনুল হক।

এতে অংশ নেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, এডাব সভাপতি ও পিএফজি এম্বাসেডর এস.এম. শাহীন, ক্ষেত মজুর সমিতির সভাপতি এম.এ. রকিব, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আবুল কালাম নাঈম, পিএফজি উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু হোরারাহ, এনসিপি সদর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, জেলা পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, ওয়াইপিএজি যুগ্ম আহবায়ক নুসরাত জাহান বুশরা, চন্দ্রশীলা খেলাঘর আসরের বন্যা ভট্টাচার্য প্রমুখ।

আলোচনা শেষে একটি শান্তি পদযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়াইপিএজি আহবায়ক ও ছাত্রমৈত্রী সভাপতি ফাহিম মুনতাসির।

বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ ও শান্তিপ্রিয়। প্রতিটি ধর্মের মর্মবাণী শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য। তবু কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বিভেদ সৃষ্টি করতে চায়, তাই একটি শান্তিময় সমাজ গঠনে সবাইকে সজাগ থাকতে হবে।

সভাপতি মোমিনুল হক বলেন, এদেশ সবার। ধর্ম থাকবে তবে ধর্মান্ধতা নয়, সম্প্রদায় থাকবে তবে কোনো সাম্প্রদায়িকতা নয়, মানুষ থাকবে তবে কোনো মনুষ্যত্বহীনতা নয়।

আসন্ন দুর্গাপূজায় সবাইকে মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

Related Articles

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.7K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 512 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.3K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে ৯ কিলোমিটারজুড়ে ঋতুভিত্তিক রঙিন ফুলের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

1 min read 1 words 246 views ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হলো এক ব্যতিক্রমধর্মী ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত উদ্যোগ—ঋতুভিত্তিক…

Responses