আখাউড়ায় ডিবি পুলিশের অভিযানে ১৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের মিনারকুট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে রাব্বি প্রকাশ বাবু (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৯০০ (এক হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেপ্তারকৃত রাব্বি প্রকাশ বাবু আখাউড়া থানার মিনারকুট এলাকার বাসিন্দা। তার পিতা মৃত কবির এবং মাতা মর্জিনা বেগম।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।

Related Articles

ডিবির অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, এক মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে…

বিজয়নগরে ৮ কেজি গাঁজা উদ্ধার, এক মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার…

বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশের অভিযানে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ১৩…

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের…

আশুগঞ্জে চোরাচালানকৃত ২ হাজার ৪৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, ট্রাকসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২ হাজার ৪৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ট্রাকসহ দুই জন…

Responses