ডিবির অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, এক মাদক কারবারি গ্রেপ্তার

1 min read 0 words 86 views

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল সদর থানাধীন সুলতানপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. মনির হোসেন (৩০)। তিনি আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল গফুর মিয়া এবং মাতার নাম আম্বিয় খাতুন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

আখাউড়ায় ডিবি পুলিশের অভিযানে ১৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

1 min read 0 words 105 views ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় এক…

বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

1 min read 0 words 133 views ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশের অভিযানে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেফতার…

বিজয়নগরে ৮ কেজি গাঁজা উদ্ধার, এক মাদক কারবারি গ্রেফতার

1 min read 0 words 127 views ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার…

আশুগঞ্জে টোলপ্লাজায় অভিযান: ৩৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কাভার্ড ভ্যান আটক, গ্রেফতার ২

1 min read 10 words 148 views আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩৪ (চৌত্রিশ) কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ…

আশুগঞ্জে থানা পুলিশের অভিযান: ৯ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ২

1 min read 0 words 160 views ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন…

Responses