আশুগঞ্জে চোরাচালানকৃত ২ হাজার ৪৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, ট্রাকসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২ হাজার ৪৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ট্রাকসহ দুই জন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হলে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আমদানিকৃত ২ হাজার ৪৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. বাদল শেখ (৫৫), পিতা মৃত জয়নাল আবেদীন, মাতা মোছাঃ পিয়ারা বেগম। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার ক্ষিরপাড়া গ্রামের বাসিন্দা।

অপরজন মো. মেহেদী হাসান (১৯), পিতা মোবারক হোসেন ওরফে মাসু, মাতা লুৎফন নাহার। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া থানার কেন্দুয়াব গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

আশুগঞ্জে টোলপ্লাজায় অভিযান: ৩৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কাভার্ড ভ্যান আটক, গ্রেফতার ২

আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩৪ (চৌত্রিশ) কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পুলিশ…

আশুগঞ্জে থানা পুলিশের অভিযান: ৯ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়,…

আখাউড়ায় ডিবি পুলিশের অভিযানে ১৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ…

জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ও সংবেদনশীল তথ্য অবৈধভাবে বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয় করার অভিযোগে নির্বাচন কমিশনের এক কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্টেন্টসহ…

সীমান্তে বিজিবির কঠোর নজরদারি: বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও মাদক উদ্ধার

জিহাদুল ইসলাম (জিহাদ) : ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে। গত ১ জানুয়ারি ২০২৬…

Responses