আগামী ১৬ জানুয়ারি পবিত্র শবে মেরাজ

1 min read 1 words 30 views

লুৎফর সিকদার গোপালগঞ্জ:আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) রাতে দেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে। গতকাল রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নেয়। ধর্ম বিষয়ক উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন এ সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে জানানো হয়, বাংলাদেশে রোববার ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার (২২ ডিসেম্বর) থেকে পবিত্র রজব মাস শুরু। সেই হিসাবে আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) রাতে সারা দেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

প্রতি হিজরি সনের ২৬ রজব রাতে মুসলমানরা শবে মেরাজ পালন করে। এ রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, জিকির, তাসবিহ পড়া ও পবিত্র কোরআন তিলাওয়াত এবং গরিব-দুঃখীকে অর্থ দান করে থাকেন। কেউ কেউ এ দিবস উপলক্ষে নফল রোজা রাখেন।

শবে মেরাজে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং সরকারি অফিসে ঐচ্ছিক ছুটি থাকে। তবে এবার শবে মেরাজ পালিত হবে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিনে।

Related Articles

আজ পবিত্র শবে মেরাজ, ইবাদত-বন্দেগিতে কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা

1 min read 1 words 30 views আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত এই রাতটি ইবাদত, দোয়া ও…

গোপালগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যে মিলছে না এলপি গ্যাস

1 min read 7 words 393 views লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: নতুন বছরের শুরুতে জেলায় এলপিজি সিলিন্ডারের বাজার তেঁতে ওঠে। ১২ কেজির সিলিন্ডার গ্যাস দেড়…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.3K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

আরব আমিরাত জানাচ্ছে: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু রমজান

1 min read 1 words 57 views সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, আগামী ১৭ ফেব্রুয়ারি বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে,…

একনেকে ২২ প্রকল্প অনুমোদন, ব্যয় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা

1 min read 2 words 250 views জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার…

Responses