কোম্পানীগঞ্জে বিএনপি নেতাদের বহনকারী মাইক্রোবাসে ছিনতাই, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

1 min read 3 words 23 views

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছিলেন উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে কাচপুর ব্রিজ সংলগ্ন সাইনবোর্ড এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসে ছিনতাইকারীরা হামলা চালায়।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, আবুল কালাম আজাদ, শওকত হোসেন সগির, নুরুল আমিন বাবুসহ আরও কয়েকজন নেতা।

তারা জানান, ছিনতাইকারীরা মাইক্রোবাস থামিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে। এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। পরে স্থানীয়দের সহায়তায় নেতাকর্মীরা নিরাপদে সরে যান।

কোম্পানীগঞ্জের যুবদল নেতা আনোয়ার হোসেন রিপন জানান, এর আগে বিএনপির নেতাদের একই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

নোয়াখালী জেলা বিএনপির অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, সড়কে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। পুলিশ যেন দ্রুত দোষীদের আইনের আওতায় আনে।

নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Related Articles

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

1 min read 2 words 1.2K views দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে…

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শোক ও সমবেদনা প্রকাশ

1 min read 0 words 661 views সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন…

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ, জানাজায় প্রস্তুত রাজধানী

1 min read 3 words 259 views সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়…

সুজন বহিষ্কার হল কিন্তু তার সাথে নাটের গুরু কারা ছিল?

1 min read 2 words 322 views নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ায় লুৎফা মাহবুবা রুবি (৫৫) নামক এক নারীকে আত্মহত্যায় প্ররোচনা ও তার অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে…

Responses