পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে, জানাজা দক্ষিণ প্লাজায়—১০ হাজার পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন

1 min read 0 words 124 views

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বুধবার (৩০ ডিসেম্বর) সকালে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নেওয়া হবে। এ সময় পুরো রাস্তাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০ হাজার সদস্যের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বেগম জিয়ার জানাজা ও দাফনসংক্রান্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ সংসদ ভবনে নেওয়া হবে। মরদেহ বহন, জানাজা ও দাফনের প্রতিটি ধাপে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা হবে এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, পুরো রাস্তায় সরকার বিশেষ নিরাপত্তা দেবে। ডিএমপির ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে, পাশাপাশি সেনা সদস্যরাও দায়িত্ব পালন করবেন। বিএনপিকে প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

শফিকুল আলম বলেন, বেগম জিয়ার জানাজা বেসরকারি গণমাধ্যমগুলো কাভার করতে পারবে। তবে দাফন কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে শুধু বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

Related Articles

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

1 min read 2 words 1.6K views দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে…

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ, জানাজায় প্রস্তুত রাজধানী

1 min read 3 words 337 views সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়…

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

1 min read 4 words 441 views ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে থাকা ৫৩টি ব্যাংক…

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শোক ও সমবেদনা প্রকাশ

1 min read 0 words 862 views সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন…

শহীদ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, জানাজার প্রস্তুতি চূড়ান্ত

1 min read 0 words 195 views মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার বেলা পৌনে…

Responses