ফেনীতে রেললাইনের পাশ থেকে আদালত কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেনীর ফতেহপুর রেললাইনের পাশে ঝুলন্ত অবস্থায় এনামুল হক (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রেলক্রসিং সংলগ্ন ঝোঁপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এনামুল হক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। পরিবার নিয়ে তিনি পৌরসভার বারাহীপুর এলাকার মোমেনা ম্যানশনে ভাড়া বাসায় থাকতেন। তিনি ফেনী আদালতে সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে এক বাকপ্রতিবন্ধী রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ফতেহপুর ওভারব্রিজের নিচে থাকা স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, সকাল ৭টার দিকে  আদালতে যাওয়ার উদ্দেশ্যে এনামুল হক বাসা থেকে থেকে বের হয়। পরে দুপুরের দিকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধারের খবর পেয়ে দ্রুত স্বজনরা ঘটনাস্থলে আসেন। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তির দাবি করেন তারা।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

বারবার অভিযানের পরও উড়াল গ্যাস বন্ধ হয়নি, বাকাইল যেন বিস্ফোরণের অপেক্ষায়

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলছে। এ কারণে গ্রামটি এখন উড়াল গ্যাসের গ্রাম হিসেবে বেশি পরিচিত।…

সুজন বহিষ্কার হল কিন্তু তার সাথে নাটের গুরু কারা ছিল?

নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ায় লুৎফা মাহবুবা রুবি (৫৫) নামক এক নারীকে আত্মহত্যায় প্ররোচনা ও তার অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির নেতা সুজনকে বহিষ্কার করা…

সরাইলের স্বাস্থ্যসেবায় অনিয়মের অভিযোগ: চিকিৎসক সংকট, দুই বছর ধরে অচল জেনারেটর, ওষুধ বিতরণ নিয়ে প্রশ্ন (১ম পর্ব)

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার প্রায় সাড়ে চার লাখ মানুষের সরকারি চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল এই হাসপাতাল। প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয়শ…

স্ত্রীকে হত্যার ৩ দিন পর স্বামী গ্রেফতার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশ ১১ টুকরো করে গুম করার ঘটনায় ঘাতক স্বামী সুমনকে (৩৫) গ্রেফতার  করেছে র‌্যাব।…

Responses