মাঠে আছি, মাঠেই থাকবো—জনগণের রায়ে বিজয়ী হবো” — বিএনপির মনোনয়ন প্রত্যাশী নূরে আলম ছিদ্দিকী

“ফ্যাসিবাদের আমলেও জনগণের পাশে অদম্য সাহসে ছিলাম” — নূরে আলম ছিদ্দিকী
1 min read 8 words 52 views

বিগত ১৭ বছরের আন্দোলন, হামলা-মামলার মধ্যেও বিএনপির প্রতিটি কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে নূরে আলম ছিদ্দিকী বলেন, “বিএনপির ফ্যাসিবাদ কিংবা শেখ হাসিনার শাসনকাল—কোনো কিছুর ভয় করিনি। জনগণের অধিকার রক্ষায় অদম্য সাহস নিয়ে সবসময় মাঠে থেকেছি।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী, রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা)-এর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ।

নূরে আলম ছিদ্দিকী বলেন, “আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দলীয় পোষ্ট যে বহন করবে সে এমপি নয়। আমি নেতার এ কথাকে ধারণ করেই ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।”

তিনি আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমাকে চায়। যদি কোনো রকম ম্যাকানিজম না থাকে, তবে দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে ইনশাল্লাহ বিজয়ী হবো। দলের ত্যাগীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানাচ্ছি। গত ১৭ বছর ধরে আন্দোলন, হামলা-মামলার মধ্য দিয়েও দলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে মাঠে ছিলাম।”অনেকের মত মামলা হামলার ভয়ে আমি কখনও এলাকা ছাড়া ছিলাম না । 

সভায় উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট সিনিয়র এডভোকেট এম এ করিম, সদর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক প্রফেসর মোশারফ হোসেন ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী বিপ্লবী দলের আহ্বায়ক এডভোকেট মোঃ মাসুদুর রহমানসহ বাবুল খান, মোঃ আহমেদ শিপন ও মইনুল প্রমুখ নেতৃবৃন্দ

Related Articles

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা)-এর সাধারণ সভা অনুষ্ঠিত

1 min read 6 words 92 views ২৫ আগষ্ট সোমবার বিকাল ৩ ঘটিকায় জেলা শহরের টি এ রোড ইয়াদ কমপ্লেক্স এর ৪র্থ তালায় নিজ কার্যালয়ে…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 2.5K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য

1 min read 8 words 289 views ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.1K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

গোর্কণ ঘাট, আমিনপুর ও ছয়বাড়িয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নূরে আলম সিদ্দিকীর লিফলেট বিতরণ ও গণসংযোগ

1 min read 2 words 13 views বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাপক গণসংযোগ করেছেন…

Responses