ব্রাহ্মণবাড়িয়ায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়
শারমিন আক্তার: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার সার্বিক মানোন্নয়ন, গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য জনসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
মতবিনিময় সভায় জেলার শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষাঙ্গনের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা, প্রযুক্তি ও ব্যবহারিক জ্ঞানসহ বিভিন্ন দক্ষতায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি জেলার সামগ্রিক উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।
জেলা প্রশাসক মো. আবু সাঈদ শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকরা অংশ নেন। তারা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় তুলে ধরার পাশাপাশি জেলার শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় ‘সৃষ্টির নেশায়’ বিজ্ঞান মেলা: উদ্ভাবনের নতুন দিগন্তে শিক্ষার্থীরা

মো মনির হোসেন : বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা—‘সৃষ্টির নেশায়’। পিএসই প্রকল্পের উদ্যোগে এবং এআরডি-ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞান নেটওয়ার্কের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ…

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

মো মনির হোসেন : ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহানের সফল কর্মকাল সমাপ্তি উপলক্ষে তাকে এক বর্ণাঢ্য ও আবেগঘন বিদায়ী সংবর্ধনা…

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দৃষ্টিনন্দন ফটক নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন— রবিবারের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

মো: মনির হোসেন : ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, সীমানা প্রাচীর নির্মাণ এবং একটি দৃষ্টিনন্দন প্রধান ফটক স্থাপনের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন,…

নওগাঁর মান্দা বিলবয়রা গজেশিয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধর ও অশোভন আচরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

Responses