ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারে বাঁশবাজারের লিজ বাতিলের দাবিতে বিক্ষোভ

1 min read 3 words 53 views

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দবাজারের পুরাতন বাঁশবাজারের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে শহরের আনন্দবাজার, টানবাজার, জগৎবাজার, সড়কবাজার, নিউমার্কেট, চাউলবাজার ও সবজিবাজারের ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া আনন্দবাজার মাছ ও শুটকি মহলের সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুত্তাকিম, যুগ্ম সম্পাদক আবুল হাসনাত ভজন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মেরাজ, টানবাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মুরাদ, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সড়কবাজারের ব্যবসায়ী কমলালয় স্বত্বাধিকারী আশিষ পাল, সবজি ও চাল মহলের সিনিয়র সহ-সভাপতি মো. কালামসহ অনেকে।

বক্তারা বলেন, ঐতিহ্যবাহী আনন্দবাজারের পুরাতন বাঁশবাজারে প্রায় ২১ শতাংশ খাস জমি রয়েছে, যা শহরের যানজট নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ীদের মালামাল লোড-আনলোডের কাজে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। এই জায়গা ছাড়া ব্যবসায়ীদের ট্রাক, কাভার্ড ভ্যান বা পিকআপে আনা মালামাল লোড-আনলোডের অন্য কোনো বিকল্প স্থান নেই।

তারা অভিযোগ করেন, সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০.৯৪ শতাংশ খাস জমি ৩৩ জন বহিরাগত ব্যক্তির নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বক্তারা জনস্বার্থে দ্রুত সময়ের মধ্যে এ লিজ বাতিলের দাবি জানান এবং তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা সমস্যার প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া বলেন, বেদখলে থাকা ভূমি উদ্ধার করে ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজের ভিত্তিতে ৩৩ জন ব্যক্তির নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে। আন্দোলনের নামে কেউ মব সৃষ্টি করলে তা সহ্য করা হবে না।

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারে বাঁশবাজারের লিজ বাতিলের দাবিতে বিক্ষোভ

1 min read 3 words 53 views ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দবাজারের পুরাতন বাঁশবাজারের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছেন বিক্ষুব্ধ…

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দৃষ্টিনন্দন ফটক নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন— রবিবারের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

1 min read 27 words 346 views মো: মনির হোসেন : ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, সীমানা প্রাচীর নির্মাণ এবং একটি…

আশুগঞ্জের তালশহর সিএনজি চালকদের অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা।

1 min read 13 words 145 views মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধিঃ ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জের তালশহর নতুন বাজার রেল- গেইট এলাকা সংলগ্ন সিএনজি স্টান্ডে (২৭ জুলাই)…

সাদ্দাম হত্যা মামলার প্রধান আসামির ফাঁসি ও স্থায়ী বহিষ্কারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

1 min read 1 words 115 views ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যা মামলার প্রধান আসামি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (পদ স্থগিত)…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.3K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

Responses