ব্রাহ্মণবাড়িয়ার রেল ও সড়ক উন্নয়নে জোর দাবি জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় বক্তাদের মতামত

1 min read 1 words 55 views

পথিক টিভি: বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এক জেলা ব্রাহ্মণবাড়িয়া। সংস্কৃতি, সাহিত্য ও আন্দোলনের ধারক এই জেলার মাটি ও মানুষ যেমন সম্ভাবনাময়, তেমনি দীর্ঘদিন ধরে অবহেলিতও। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা— যা উন্নয়নের মেরুদণ্ড— সেখানে রয়েছে নানামুখী সংকট ও সীমাবদ্ধতা।

সড়কপথে যানজট, খারাপ রাস্তা ও অনিয়মিত পরিবহন ব্যবস্থার কারণে সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। পাশাপাশি রেলপথেও দুর্ভোগ কম নয়— পর্যাপ্ত ট্রেনের অভাব, ব্লাকাদের দৌরাত্ম্য ও স্টেশনে সেবার ঘাটতি যাত্রীদের হতাশ করছে নিয়মিত।

এই প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও রেলসেবা বৃদ্ধির লক্ষ্যে আজ জেলা শিল্পকলা একাডেমিতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক সচিব ও কবি সাউনাউল হক, এবং সঞ্চালনা করেন কবি হুমায়ুন কবির ভূইয়া। ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদত সভায় উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন।

বক্তারা বলেন, “ব্রাহ্মণবাড়িয়া ভৌগোলিকভাবে দেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। রাজধানীর খুব কাছেই অবস্থিত এই অঞ্চলের উন্নয়ন মূলত নির্ভর করে যোগাযোগ ব্যবস্থার ওপর। একটি আধুনিক, নির্ভরযোগ্য ও সম্প্রসারিত রেলসেবা শুধু জেলার জনগণের সুবিধাই বৃদ্ধি করবে না, বরং অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশেও বড় ভূমিকা রাখবে।”

তারা আরও বলেন, “ঢাকা-চট্টগ্রাম রেললাইনের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনকে আঞ্চলিক রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এতে যাত্রীসেবা যেমন বৃদ্ধি পাবে, তেমনি জেলার পণ্য পরিবহন ব্যবস্থাও আরও কার্যকর হবে।”

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সমাজকর্মী, শিক্ষক, লেখক ও সাংবাদিকরাও মতামত প্রদান করেন। তারা বলেন, “রেলসেবা কেবল পরিবহন নয়, এটি মানুষের জীবনের সঙ্গে যুক্ত একটি আবেগ। তাই ব্রাহ্মণবাড়িয়ার মতো ঐতিহাসিক জেলার মানুষের এই দাবিটি রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।”

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.8K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.5K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দৃষ্টিনন্দন ফটক নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন— রবিবারের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

1 min read 27 words 467 views মো: মনির হোসেন : ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, সীমানা প্রাচীর নির্মাণ এবং একটি…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 814 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

অল্প বৃষ্টিতেই ডুবে যায় পশ্চিম মেড্ডা নোয়াপাড়ার রাস্তা, দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে এলাকাবাসী

1 min read 3 words 235 views মো মনির হোসেন , ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম মেড্ডা নোয়াপাড়া এলাকায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে…

Responses