Warning: Constant WP_CACHE already defined in /home/pothiktv/public_html/wp-config.php on line 8
সিংড়ায় বিয়াশ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন - PothikTV

সিংড়ায় বিয়াশ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

 

মোঃ ইব্রাহিম আলী সিংড়া নাটোর:নাটোরের সিংড়ায় বিয়াশ দারুস সুন্নাহ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান জাতীয় বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিতে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিয়াশ উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

র‍্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নূরানী ক্যাডেট মাদ্রাসার পরিচালক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন। প্রতিষ্ঠানের সহ-পরিচালক মাওলানা সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা মোস্তাক বিন সুলতান, মাওলানা আব্দুল্লাহ ও মাওলানা সাব্বির হোসেনসহ অন্যান্যরা। বক্তারা মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. মখলেছুর রহমান।

এছাড়াও দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের উদ্যোগে শুদ্ধ কুরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি আয়োজন

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে একশটি নৌকা নিয়ে নৌ র‍্যালি আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১…

সিংড়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ  নাটোরের সিংড়ায় চুরি ও ডাকাতিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা…

কর্মকর্তারা বিশ্বরোড়ে আছেন কিনা দেখতে ভিডিও কল দিলেন সড়ক উপদেষ্টা

কর্মকর্তারা সড়কে আছেন কিনা তা নিশ্চিত হতে ভিডিও কল দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ…

Responses