২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান; ৩০০ ফিটে বিশাল সমাবেশের প্রস্তুতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ঢাকায় অর্ধকোটিরও বেশি মানুষের উপস্থিতি থাকবে বলে আশা করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিটে তারেক রহমানকে সংবর্ধনার জন্য প্রস্তুত হতে থাকা মঞ্চ দেখতে এসে এ প্রত্যাশার কথা জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক। তার নিরাপত্তা প্রথমত সরকারের দেখার কথা, তারপর দল। দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছে, সেভাবেই প্রস্তুতিও নিচ্ছে। আশা করি সরকারও সেটা নিচ্ছে। যেটার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি।

তিনি বলেন, আগামী পরশুদিনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন শান্তিপূর্ণ হবে। অসংখ্য জনতার শুভেচ্ছায় সিক্ত হবেন তিনি। সেই জনসমাগমকে তিনি শুভেচ্ছা জানাবেন। অনেক দিন পর তিনি ফিরে আসছেন, তাদেরকে অভিবাদন জানাবেন।

প্রসঙ্গত, তারেক রহমান দেশে ফিরে বিমানবন্দর থেকে ৩০০ ফুট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে যাবেন এভারকেয়ার হাসপাতালে। থাকবেন গুলশান এভিনিউর বাসায়। পুরো যাত্রাপথে তার নিরাপত্তা নিশ্চিতে তৎপর বিএনপি। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে রয়েছে আলাদা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।

Related Articles

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত নেই: যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যারা লীগের সঙ্গে ছিল, সহযোগিতা করছে তারা যেন…

ব্রাহ্মণবাড়িয়ার ৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, নাম নেই রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন পাবেন বলে মনে করছিলেন তার কর্মী-সমর্থক এবং দলের একাংশ।  …

দীর্ঘ ২২ বছর পর সিলেটে তারেক রহমান, নির্বাচনি প্রচারণা শুরু; উৎসবের নগরীতে ৬ স্তরের নিরাপত্তা

দীর্ঘ ২২ বছর পর সিলেটে এসে পৌঁছেছেন বিএনপির প্রধান তারেক রহমান। বুধবার রাত ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে। আসন্ন ত্রয়োদশ…

Responses