POTHIKTV
BangladeshStatus: Published

আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে হেনস্তা, দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

রাজধানীর বনানীতে আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে তাকে শারীরিকভাবে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে দুই চিকিৎসকের বিরুদ্ধে।
pothiktv FollowAn active member of the Pothik Network. News, opinions, articles, and community updates appear here.
▣ Published 2026-10-29◷ 2 min read◉ 0 reads
আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে হেনস্তা, দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ
ⓘ

Editorial Transparency & Correction Notice

This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.

No material correction has been recorded for this story.
Editorial status: PublishLast updated: 2026-10-29 12:45Evidence sources: 0

Bangladesh ডেস্ক: ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

রাজধানীর বনানীতে অবস্থিত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকীর কক্ষে জোরপূর্বক প্রবেশ করে তাকে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে দুই চিকিৎসকের বিরুদ্ধে। বুধবার বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আইইডিসিআর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশের প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্ত দুই চিকিৎসকের সঙ্গে আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছিলেন। ডা. জাহিদ হাসান ও ডা. বাসেদের নেতৃত্বে ওই দলটি পরিচালকের কক্ষে প্রবেশ করে। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তারা আইইডিসিআর পরিচালকের জামার কলার ধরে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। এ সময় কার্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে কেটে পড়েন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত ডা. জাহিদ হাসান যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত ‘বাংলাদেশ পাবলিক হেলথ প্রোটেকশন’ প্রকল্পে কর্মরত ছিলেন। প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ায় তার চাকরির মেয়াদও শেষ হয়ে যায়। তবে প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য তিনি অবৈধভাবে চাপ সৃষ্টি করছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই ঘটনার জের ধরেই তিনি ডা. বাসেদসহ অন্যদের নিয়ে পরিচালকের কার্যালয়ে গিয়ে এই বিশৃঙ্খলা ঘটান বলে পুলিশকে জানানো হয়েছে।

ঘটনাটি নিয়ে বনানী থানা পুলিশের তৈরি করা একটি প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কোনো আনুষ্ঠানিক মামলা হয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

হেনস্তা ও মারধরের বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক কাজী আহমেদ জাকি জানান, তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার মতো অবস্থায় নেই এবং পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

সংগৃহীত একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পরিচালক কাজী আহমেদ জাকি তার অফিসকক্ষে বসে থাকা অবস্থায় আরও অন্তত ১০ জন উপস্থিত ছিলেন। এ সময় বাইরে থেকে ৮-১০ জনের একটি দল রুমে ঢোকে। তাদের মধ্যে একজন পরিচালককে চেয়ারসহ সরিয়ে নিয়ে আসেন এবং পরে একাধিক ব্যক্তি তাকে মারধর করেন।

সূত্র: সমকাল

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Bangladesh →
0
0 comments·0 shares

Corroborating Sources & Evidence

No structured evidence has been attached yet.

Corrections & Audit Trail

Material changes and newsroom transparency notes associated with this report.

Editorial workflowPublish

SEO & Schema.org

Schema type
NewsArticle
Canonical URL
https://pothiktv.com/%e0%a6%86%e0%a6%87%e0%a6%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/
Slug
%e0%a6%86%e0%a6%87%e0%a6%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7