আখাউড়ায় সিএনজি অটোরিকশায় মিলল ২০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজি অটোরিকশায় মাদক বহনের সময় ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজি অটোরিকশা আটক করে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সিএনজিতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার […]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজি অটোরিকশায় মাদক বহনের সময় ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজি অটোরিকশা আটক করে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সিএনজিতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম মেড্ডা এলাকার মো. শহীদ মিয়ার ছেলে মো. শরীফ এবং শরীফপুর এলাকার আমির আলীর ছেলে শাহীন মিয়া।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ও সিএনজি অটোরিকশা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
